Didi No 1: ১০ গুন মজা নিয়ে আসছে 'দিদি নাম্বার ওয়ান' সিজন ১০, এবারেও কি থাকছেন রচনা?

Didi No 1: রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া ‘দিদি নাম্বার ওয়ান’ ভাবাই যেত না এক সময়। কিন্তু মাঝে রাজনৈতিক প্রচারের কাজে রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যস্ত থাকার ফলে ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানটির দায়িত্ব নিয়েছিলেন রুবেল ও শ্বেতা।

Published on: Jun 11, 2026, 20:48:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Didi No 1: রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া ‘দিদি নাম্বার ওয়ান’ ভাবাই যেত না এক সময়। কিন্তু মাঝে রাজনৈতিক প্রচারের কাজে রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যস্ত থাকার ফলে ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানটির দায়িত্ব নিয়েছিলেন রুবেল ও শ্বেতা। যদিও এই প্রথমবার নয়, এর আগেও রচনা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনা করেছেন অন্য তারকারা। তবে বিগত বেশ কয়েকটি এপিসোডে একটানা সঞ্চালনা করতে দেখা যায় রুবেল ও শ্বেতাকে।

১০ গুন মজা নিয়ে আসছে 'দিদি নাম্বার ওয়ান' সিজন ১০
১০ গুন মজা নিয়ে আসছে 'দিদি নাম্বার ওয়ান' সিজন ১০

নতুন রূপে দিদি নাম্বার ওয়ান

‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানটি বিগত বেশ কিছু বছর ধরে টানা দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছে। এমন একটি অনুষ্ঠান যেখানে মেয়েরা নিজেদের মনের কথা উজার করে দেয়, সঙ্গে থাকে মজার খেলা এবং প্রচুর গিফট। কিন্তু ‘দিদি নাম্বার ওয়ান’ সিজন ১০ নিয়ে আসছে আরও অনেক চমক।

আরও পড়ুন: বড় পর্দায় আসছে ‘হীরক রানীর দেশে’, নাম ভূমিকায় জয়াপ্রদা, থাকছে আর কোন কোন চমক?

সম্প্রতি জি বাংলার তরফ থেকে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটির একটি নতুন প্রমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে ‘দিদি নাম্বার ওয়ান’ সিজন ১০। তবে এবার আর একজন বা দুজন দিদি নয়, খেলা হবে ১০ জন দিদিকে নিয়ে। ১০ গুন মজা আর ১০ গুন পুরস্কার থাকবে এই নতুন সিজনে।

তবে এই প্রমো দেখে যে প্রশ্নটি সবার আগে দর্শকদের মাথায় এসেছে সেটি হল তাহলে কি আগামী সিজনেও সঞ্চালনার দায়িত্বে থাকবেন রুবেল ও শ্বেতা? নাকি অনুষ্ঠানের দায়িত্ব আগের মতোই থাকবে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। প্রশ্নটা থেকেই যায়।

আরও পড়ুন: ছকভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন পরমব্রত-পায়েল, পুজোয় আসছে বড় চমক

প্রসঙ্গত, ২০২৬ বিধানসভা ভোটে তৃণমূল হেরে গেলেও রচনা বন্দ্যোপাধ্যায় এখনও সংসদ পদেই রয়েছেন। তবে এর মধ্যেই তিনি নিজের দল নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। যদিও রচনা জানিয়েছেন তিনি ২০২৯ পর্যন্ত সংসদ পদে রয়েছেন, তাই ততদিন তিনি মানুষের জন্য কাজ করে যাবেন। ২০২৯ সালের পর তিনি নিজের রাজনৈতিক জীবন এগিয়ে নিয়ে যাবেন কিনা সেটা নিয়ে কিছু খোলসা করে বলেননি অভিনেত্রী।