Jaya Prada: বড় পর্দায় আসছে ‘হীরক রানীর দেশে’, নাম ভূমিকায় জয়াপ্রদা, থাকছে আর কোন কোন চমক?

Jaya Prada: রাজ্যে পালা বদলের পর জানা গিয়েছিল, অভয়াকাণ্ডকে ঘিরে সিনেমা তৈরি করতে চলেছেন শঙ্কুদেব পন্ডা। উজ্জ্বল চট্টোপাধ্যায় সেই ছবির নামকরণ করেছিলেন তিলোত্তমা। কিন্তু ছবির প্রস্তুতি নেওয়ার আগেই বদলে গেল পরিস্থিতি। 

Published on: Jun 9, 2026, 22:31:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jaya Prada: রাজ্যে পালা বদলের পর জানা গিয়েছিল, অভয়াকাণ্ডকে ঘিরে সিনেমা তৈরি করতে চলেছেন শঙ্কুদেব পন্ডা। উজ্জ্বল চট্টোপাধ্যায় সেই ছবির নামকরণ করেছিলেন ‘তিলোত্তমা’। কিন্তু ছবির প্রস্তুতি নেওয়ার আগেই বদলে গেল পরিস্থিতি। নির্মাতাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, ‘তিলোত্তমা’ নামে কোনও ছবি এই মুহূর্তে হচ্ছে না।

বড় পর্দায় আসছে ‘হীরক রানীর দেশে’, নাম ভূমিকায় জয়াপ্রদা
বড় পর্দায় আসছে ‘হীরক রানীর দেশে’, নাম ভূমিকায় জয়াপ্রদা

মঙ্গলবার যে সাংবাদিক বৈঠক হয়, সেখানে উপস্থিত থাকার কথা ছিল পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের। কিন্তু এই দিন তিনি উপস্থিত ছিলেন না। তবে সাংবাদিক সম্মেলনে পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় যা জানালেন, সেটা আরও অনেক বড় চমক।

আরও পড়ুন: 'সেই সৌজন্য আমায় দেখাতে পারেননি...', অরিত্রর নিশানায় কি এবার অপরাজিতা?

‘তিলোত্তমা’র বদলে ঘোষণা করা হল একটি নতুন ছবি, যার নাম ‘হীরক রানীর দেশে’। নাম ভূমিকায় অভিনয় করবেন জয়াপ্রদা। বহু বছর পর এই ছবির হাত ধরে বাংলা সিনেমা জগতে এন্ট্রি নিচ্ছেন অভিনেত্রী। অন্যান্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে বাদশা মৈত্র, রাজনন্দিনী পাল, ভাস্বর চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের।

এক বছর ধরে ‘তিলোত্তমা’ ছবিটি তৈরি করার জন্য তিনি রিসার্চ করলেও শেষ মুহূর্তে পরিচালক ঘোষণা করেন এই ছবিটি তিনি করবেন না। নেপথ্যে কারণ হলো পরিবারের অসম্মতি। যদিও প্রথমে পরিবারের তরফ থেকে সম্মতি দেওয়া হয়েছিল কিন্তু পরে তাঁরা আর সেই সম্মতি দেননি। তাই সিদ্ধান্ত বদল করে নতুন ছবি আনার কথা ভেবেছেন পরিচালক।

আরও পড়ুন: সাদা শাড়ি, চোখে চশমা, রাহুলের মৃত্যুর শোক কাটিয়ে ফের চেনা ছন্দে প্রিয়াঙ্কা

উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কথায়, হীরক রানীর চরিত্রে অভিনয় করবেন জয়াপ্রদা। জুন মাস থেকে শুরু হবে ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছর পুজোতেই মুক্তি পাবে এই সিনেমাটি। তবে ঠিক কোন গল্প নিয়ে ছবিটি তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে কিছু বলেননি পরিচালক।