Parambrata-Payel: ছকভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন পরমব্রত-পায়েল, পুজোয় আসছে বড় চমক
Parambrata Chatterjee and Payel Sarkar: : হইচই আনছে আরও একটি জমজমাট থ্রিলার সিরিজ, যেখানে ছক ভাঙা চরিত্রে ধরা দেবেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার। অরিত্র সেন পরিচালিত এই সিরিজ প্রযোজনা করবে রোড শো প্রযোজনা সংস্থা।
Parambrata Chatterjee and Payel Sarkar: হইচই আনছে আরও একটি জমজমাট থ্রিলার সিরিজ, যেখানে ছক ভাঙা চরিত্রে ধরা দেবেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার। অরিত্র সেন পরিচালিত এই সিরিজ প্রযোজনা করবে রোড শো প্রযোজনা সংস্থা। নাম না ঠিক হলেও মোটামুটি জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং।
ছকভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন পরমব্রত-পায়েল
এই সিরিজে পরমব্রত এবং পায়েল ছাড়া অভিনয় করবেন ভরত কল। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জুন মালিয়াও। জানা গিয়েছে, চলতি বছর দুর্গাপুজোর আগেই হইচই-এর পর্দায় মুক্তি পাবে এই সিরিজ।
যদিও হইচই-এর সঙ্গে পরমব্রতর সম্পর্ক অনেক পুরনো। শুধু অভিনয় নয়, পরমব্রত পরিচালিত একাধিক সিরিজ দেখতে পাওয়া গিয়েছে হইচই- এর পর্দায়। একদিকে যেমন পরমব্রত পরিচালিত ‘ভোগ’ সিরিজ দর্শকরা এক নিঃশ্বাসে উপভোগ করেছেন তেমন কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘রক্তফলক’ ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল, সেটাও পরিচালনা করেছিলেন পরমব্রত।
পরিচালক পরমব্রতর পাশাপাশি এবার অভিনেতা পরমব্রতকে বহুদিন পর হইচই-এর পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শক মহল। অন্যদিকে পায়েল অভিনীত ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ খুব সম্প্রতি মুক্তি পেয়েছে জি ফাইভ বাংলার পর্দায়।
এই সিরিজের আরও একটি বিশেষত্ব হল বহুদিন পর জুন মালিয়াকে দেখতে পাওয়া যাবে ক্যামেরার সামনে দাঁড়াতে। শুধু তাই নয়, ভরত কলকেও ওটিটির পর্দায় খুব কম দেখা যায়, তাই তিনি কোন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সেটা নিয়েও জল্পনা কল্পনা চলছে। সব মিলিয়ে এই সিরিজটি যে ভীষণ স্পেশাল হয়ে উঠবে সেটা বলাই বাহুল্য।
Home/Entertainment/Parambrata-Payel: ছকভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন পরমব্রত-পায়েল, পুজোয় আসছে বড় চমক