Shatabdi Roy: 'ফ্লিম ফেস্টিভ্যালে যেতাম না...', দলের ওপর কোন রাগ পুষে রেখেছিলেন শতাব্দী?

Shatabdi Roy: ২০০৯ সালে তৃণমূলের সঙ্গে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন শতাব্দী রায়। ওই বছর লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। এরপর ধারাবাহিকভাবে তিনি সংসদ পদে জয়যুক্ত হন। 

Published on: Jun 11, 2026, 21:52:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Shatabdi Roy: ২০০৯ সালে তৃণমূলের সঙ্গে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন শতাব্দী রায়। ওই বছর লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। এরপর ধারাবাহিকভাবে তিনি সংসদ পদে জয়যুক্ত হন। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের বিরুদ্ধে নিজের সমস্ত ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

দলের ওপর কোন রাগ পুষে রেখেছিলেন শতাব্দী?
দলের ওপর কোন রাগ পুষে রেখেছিলেন শতাব্দী?

২০০৯ সালে তিনি যখন রাজনীতিতে প্রবেশ করেছিলেন ঠিক তখন আরও একজন তারকা রাজনীতি প্রবেশ করেছিলেন তিনি হলেন তাপস পাল। কিন্তু সিনেমা জগৎ থেকে রাজনীতিতে প্রবেশ করলেও কখনও সিনেমা নিয়ে কোনও আলোচনা করা হতো না তাঁদের সঙ্গে, চলচ্চিত্র জগৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদেরকে জানানোর প্রয়োজন বোধ করতেন না কেউ।

আরও পড়ুন: বড় পর্দায় আসছে ‘হীরক রানীর দেশে’, নাম ভূমিকায় জয়াপ্রদা, থাকছে আর কোন কোন চমক?

সম্প্রতি এই সময় অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে শতাব্দী বলেন, ‘আজকে বিজেপি ক্ষমতায় এলো, সিনেমার মানুষদের সিনেমার দায়িত্ব দিল। আমি, তাপস পাল প্রথম এসেছিলাম এখানে। আমরা যখন রাজনীতিতে এসেছিলাম তখন আমরা নিজেদেরকে কেরিয়ারের একেবারে শীর্ষে ছিলাম। সেই সময় তৃণমূলের সঙ্গে থাকা মানে লোকের সঙ্গে শত্রুতা করা, সেই কথা জেনেই আমরা এসেছিলাম। কিন্তু একদিনও সিনেমা নিয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।’

আরও পড়ুন: ছকভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন পরমব্রত-পায়েল, পুজোয় আসছে বড় চমক

শতাব্দীর কথায়, ‘আমরা যেহেতু সিনেমার লোক আমরা জানি কোথায় কি হয়। সিনেমা জগতের উন্নতি কীভাবে হবে সেটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু আমাদের সঙ্গে কখনো আলোচনা করা হয়নি। শেষের দিকে অভিমান করে ফ্লিম ফেস্টিভ্যাল যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলায় আমি আবার যাওয়া শুরু করি।’

অভিনেত্রীর অভিযোগ, যে যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে দেওয়া উচিত। যে যে বিষয়ে জানে না তাকে যদি সেই বিষয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে কখনোই ভালো হবে না। বিজেপি ক্ষমতায় আসার পর একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। যে সিনেমার লোক তাকে সিনেমার দায়িত্ব দিয়েছে।