'ওকে তো খুঁজেই পাওয়া যায় না', বিগ বসের ঘরে রণিতার খেলা দেখে মন্তব্য বিশ্বজিতের
বিগ বস বাংলার খেলা বেশ জমে উঠেছে। তবে ফাইনাল আর বেশি দিন দেরি নেই। প্রথম থেকে যারা রয়েছেন তারা তো অবশ্যই বিগ বসের ঘরে নিজেদের প্রভাব বিস্তার করতে পেরেছেন কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে এসেছেন তাদের মধ্যে সৌরভ অসাধারণ খেলছেন।
বিগ বস বাংলার খেলা বেশ জমে উঠেছে। তবে ফাইনাল আর বেশি দিন দেরি নেই। প্রথম থেকে যারা রয়েছেন তারা তো অবশ্যই বিগ বসের ঘরে নিজেদের প্রভাব বিস্তার করতে পেরেছেন কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে এসেছেন তাদের মধ্যে সৌরভ অসাধারণ খেলছেন। কিন্তু সৌরভের সঙ্গে এলেও রণিতা তুলনামূলকভাবে অনেকটাই কম চর্চায় রয়েছেন।
বিগ বসের ঘরে রণিতার খেলা দেখে মন্তব্য বিশ্বজিতের
খুব সম্প্রতি বিগ বসের ঘরে হয়েছে লাক্সারি টাস্ক, যেখানে প্রত্যেক প্রতিযোগীর বাড়ির সদস্যরা এসেছেন তাদের সঙ্গে দেখা করতে। অন্যদের মতো রণিতার মাও এসেছিলেন মেয়ের সঙ্গে দেখা করতে। মেয়েকে বেশ কড়া ভাষায় তিনি বলে গিয়েছেন, দাপটের সঙ্গে খেলতে হবে। মেয়েকে একেবারেই দেখা যাচ্ছে না ক্যামেরাতে। মায়ের কথায়, সেই ‘বাঘিনী’ রনিতা কোথায় যাকে বাড়ির সকলে চেনে। কেন বিগ বসের ঘরে এসে এমন ঝিমিয়ে পড়েছেন তিনি?
রণিতার মায়ের মতো ঠিক একই রকম কথা শুনতে পাওয়া গেল সহ অভিনেতা বিশ্বজিৎ ঘোষের মুখেও। অভিনেত্রীকে কিছুটা কটাক্ষ করেই তিনি বলেন, ‘ওর এত ট্যালেন্ট যে বিগ বসের কতগুলো ক্যামেরা ওকে খুঁজে পায় না। সবাইকে দেখা যায় কিন্তু ওকে মাঝে মাঝে দেখতেই পাওয়া যায় না। আমি জানি না ও কি করে। তবে আমার মনে হয় এটাও ওর একটা ট্যালেন্ট যে ক্যামেরা ওকে খুঁজেই পাচ্ছে না।’
তবে বিগ বসের ঘরে বসেই রণিতা বারবার স্বীকার করেছেন, তিনি মাঝেমধ্যেই অস্থির হয়ে পড়ছেন। আলো বিহীন এই ঘরে তিনি নিজেকেই খুঁজে পাচ্ছেন না। হয়তো সকলের সঙ্গে তিনিও খেলছেন কিন্তু কোথাও না কোথাও বারবার হারিয়ে যাচ্ছেন তিনি। যদিও মেয়ের মুখে এই কথা শুনে মা একেবারেই সন্তুষ্ট হননি বরং তিনি মেয়েকে বুঝিয়ে গিয়েছেন, খেলা প্রায় শেষের দিকে এসে গিয়েছেন, এখন প্রাণপণ খেলতেই হবে। নিজের পুরোটা দিয়ে দিতে হবে খেলার প্রতি।
প্রসঙ্গত, এই সপ্তাহে বিগ বস বাংলার নমিনেশনের তালিকায় নেই রণিতার নাম। নিরঞ্জন নিজের প্রিয় জিনিসটি পুড়িয়ে অভিনেত্রীকে বাঁচিয়ে দিয়েছেন নমিনেশন থেকে। তবে আগামী সপ্তাহে নমিনেশনের তালিকায় অভিনেত্রীর নাম থাকে কিনা সেটাই এখন দেখার।
Home/Entertainment/'ওকে তো খুঁজেই পাওয়া যায় না', বিগ বসের ঘরে রণিতার খেলা দেখে মন্তব্য বিশ্বজিতের