Zee Bangla Update: TRP তলানিতে,সুদীপার পর জি বাংলার রান্নাঘর থেকে ছাঁটাই কনিনীকা! এবার এই নায়ক সঞ্চালনায়

টিআরপি টানতে ব্য়র্থ কনিনীকা। নন-ফিকশনে বড় বদল আনছে জি বাংলা। এবার রান্নাঘরের দায়িত্বে থাকবেন এই অভিনেতা। 

Published on: Jun 15, 2026, 17:37:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘতম রান্নার শো ‘রান্নাঘর’ (Rannaghar)-এর কথা বললেই দর্শকদের চোখে সবার আগে ভেসে ওঠে সুদীপা চট্টোপাধ্যায়ের মুখ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই শো-এর সঞ্চালিকা হিসাবে কনিনীকা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অভ্যস্ত হয়ে ওঠেছিল দর্শক। তবে এই অভ্য়াসে ফের ছেদ পড়ছে। বদলে যাচ্ছে রান্নাঘরের সঞ্চালক।

TRP তলানিতে,সুদীপার পর জি বাংলার রান্নাঘর থেকে ছাঁটাই কনিনীকা! এই নায়ক সঞ্চালনায়
TRP তলানিতে,সুদীপার পর জি বাংলার রান্নাঘর থেকে ছাঁটাই কনিনীকা! এই নায়ক সঞ্চালনায়

দীর্ঘ ১৭ বছর ধরে এই শো-এর হাল ধরে রেখেছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। কিন্তু পরবর্তীতে তাঁকে সরিয়ে যখন অন্য মুখ আনা হয় বা শো-এর ফরম্যাটে বদল ঘটে, তখন তা নিয়ে কম জলঘোলা হয়নি। কালের নিয়ম মেনে এবার রান্নাঘর থেকে বাদ পড়ছেন কনিনীকা।

কনীনিকার কথায়, ‘আমি প্রায় দেড় বছর করলাম এই শো। খুব ভালো অভিজ্ঞতা। এই সময়ে টিআরপি একই রকম থেকেছে। মাঝে একটা সময় টিআরপি অল্প বেড়েছিল। তবে সেটা আবার কমে’। দিনের শেষে টিআরপি শেষ কথা, মানতে দ্বিধা নেই কনিনীকার। তিনি বলেন, ‘যে কোনও টেলিভিশন শো ব্যবসায়িক কারণেই করা হয়। চ্যানেল শোয়ের সব কিছু বদলাতে চাইছে, টিআরপি যাতে বাড়ে সেই কারণে। এই শোয়ে কমেডি যোগ করতে চাইছে। আর এখন মোবাইলে প্রতি মুহূর্তে রান্নার ভিডিয়ো দেখছি আমরা। তাই একটা এপিসোডে দু’টো করে রান্না দেখার জন্য, কতজন বসে থাকবেন, সেটা একটা প্রশ্ন। সব মিলিয়ে পরিবর্তনের যে সিদ্ধান্ত, সেটাকে স্বাগত জানাচ্ছি আমি।’

জানা যাচ্ছে, এবার অভিনেতা বিশ্বনাথ বসুকে দেখা যাবে রান্নাঘরের সঞ্চালক হিসাবে। শাড়ি-সিঁদুরে সেজে শাশুড়ি মা হয়ে অনুষ্ঠান সঞ্চালনা করবেন অভিনেতা। ইতিমধ্যেই প্রোমো শ্যুটও নাকি সেরে ফেলেছেন বিশ্বনাথ। জি বাংলার নন-ফিকশনে একসঙ্গে আসছে একের পর এক বদল। একদিকে দিদি নম্বর ১ থেকে সরানো হচ্ছে রচনাকে। ওদিকে দাদাগিরি থেকেও সরেছেন সৌরভ। তিনি প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসার বিগ বস সিজন ৩ সঞ্চালনা করবেন। দাদাগিরির দায়িত্ব সামলাবেন দেব।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More