'বসু পরিবারের নতুন সদস্য', ফের বাবা হলেন বিশ্বনাথ? মুখ দেখালেন তৃতীয় সন্তানের
জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু ও দেবিকা বসুর দুই পুত্র সন্তান। এখন দুজনেই বেশ বড় হয়েছে। কাজের পাশাপাশি পরিবারকে যথার্থ সময় দিতে পছন্দ করেন বিশ্বনাথ, বিশেষ করে দুর্গাপুজোর সময় তিনি পুরোটাই থাকেন নিজের গ্রামের বাড়িতে।
জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু ও দেবিকা বসুর দুই পুত্র সন্তান। এখন দুজনেই বেশ বড় হয়েছে। কাজের পাশাপাশি পরিবারকে যথার্থ সময় দিতে পছন্দ করেন বিশ্বনাথ, বিশেষ করে দুর্গাপুজোর সময় তিনি পুরোটাই থাকেন নিজের গ্রামের বাড়িতে। এবার বিশ্বনাথের স্ত্রী দেবিকা বসুর একটি নতুন পোস্ট ঘিরে তৈরি হয়েছে তুমুল হৈ চৈ।
ফের বাবা হলেন বিশ্বনাথ? মুখ দেখালেন তৃতীয় সন্তানের
সোশ্যাল মিডিয়া একটি পোস্টের ক্যাপশনে দেবিকা লেখেন, ‘আমাদের বসু পরিবারে নতুন সদস্য। আমার সবথেকে ছোট পুত্র সন্তান।’ খুব স্বাভাবিকভাবেই এই পোস্ট দেখে অনেকেরই মনে হতে পারে তাহলে হয়তো আবার তৃতীয় সন্তানকে আগমন করেছেন বসু দম্পতি। তৃতীয়বার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বনাথ।
হ্যাঁ, তৃতীয়বার তিনি বাবা হয়েছেন ঠিকই কিন্তু রক্ত মাংসের মানুষের নয়। তিনি বাবা হয়েছেন একটি মিষ্টি গোপালের। বাড়িতে নতুন অতিথিকে আনার এই সুখবর এই ভাবেই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবিকা। গোপালকে নিজের পুত্র স্নেহেই নিজের বাড়িতে এনেছেন তিনি।
বিশ্বনাথ বসুর দুই সন্তান বিশ্বায়ন এবং হিমায়নের পর এবার তাদের বাড়িতে যুক্ত হল একটি নতুন সদস্য। তিন সন্তানকে নিয়ে ভরে উঠলো বসু পরিবার। দেবিকা বসুর এই পোষ্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জোজো নিজের ভালবাসা জানিয়েছেন। এছাড়াও বহু মানুষ শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিশ্বনাথ ও দেবিকাকে। কেউ কেউ আবার নিজের বাড়ির গোপালের ছবিও পোস্ট করেছেন কমেন্ট বক্সে।
প্রসঙ্গত, বিশ্বনাথ সর্বশেষ অভিনয় করেছেন ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল বেশ ভালো। বর্তমানে তিনি কাজ করছেন জি বাংলার ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’ অনুষ্ঠানে যেখানে শাশুড়ি চরিত্রে অভিনয় করছেন তিনি। রান্নার পাশাপাশি হাস্যকৌতুকে ভরা এই অনুষ্ঠানের জনপ্রিয়তা নেহাত মন্দ নয়।
Home/Entertainment/'বসু পরিবারের নতুন সদস্য', ফের বাবা হলেন বিশ্বনাথ? মুখ দেখালেন তৃতীয় সন্তানের