Papiya Adhikari: বড়পর্দায় ‘নবদুর্গা’ রূপে পাপিয়া অধিকারী, নন্দনে বিশেষ স্ক্রিনিং BJP বিধায়কের ছবির
আগামী ২৪ জুলাই, শুক্রবার নন্দন ৩-এ অনুষ্ঠিত হবে ছবিটির বিশেষ স্ক্রিনিং। দেবী পার্বতীর নয়টি পৌরাণিক রূপ এবং 'নবদূর্গা মাতৃরূপেন সংস্থিতা' ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির গল্প।
টলিপাড়ার প্রবীণ ও জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী এবার বড়পর্দায় এক পৌরাণিক ও অভিনব অবতারে হাজির হতে চলেছেন। 'কৃষ্টি ক্রিয়েশন' (Kristi Creation) নিবেদিত ও সত্যব্রত পরিচালিত আগামী বাংলা ছবি ‘নবদুর্গা’-য় দেবী পার্বতীর বিভিন্ন রূপের সমন্বয়ে তৈরি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে।

আগামী ২৪ জুলাই, শুক্রবার কলকাতার নন্দন ৩ প্রেক্ষাগৃহে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
পুরাণ ও দেবীর নয়টি রূপের কাহিনী
পৌরাণিক আখ্যান অনুযায়ী, দেবী পার্বতীর নয়টি বৈচিত্র্যময় রূপ হলো— শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কূষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্য়ায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। কোথাও তিনি সংহাররূপিণী অসুরনাশিনী, কোথাও আবার কন্যারূপিণী বা মাতৃরূপিণী আদি সনাতনী শক্তি। সনাতন শাস্ত্রের এই পৌরাণিক ঘটনা ও দেবীর মহিমা অবলম্বন করেই নির্মিত হয়েছে ‘নবদুর্গা’ ছবিটি। যদিও পাপিয়া অধিকারীকেই দেবীর ৯টি রূপে দেখা যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ছবির নেপথ্যে কারিগর ও অন্যান্য কলাকুশলী
ছবিটি প্রযোজনা করেছে ‘কৃষ্টি ক্রিয়েশন’ এবং পরিচালনা ও চিত্রনাট্য-সংলাপের দায়িত্বে রয়েছেন সত্যব্রত। ছবিটিতে পাপিয়া অধিকারী ছাড়াও অভিনয় করেছেন নিবেদিতা সেন, বিল্বদল চট্টোপাধ্যায়, অর্পণ কুমার শর্মা, অনির্বাণ চৌধুরী, নীতিকণা, প্রবীর অধিকারী, সঙ্গীতা ভট্টাচার্য সহ বহু গুণী শিল্পী। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কুন্দন সাহা ও শ্বেতা গুপ্ত। কণ্ঠ দিয়েছেন অনুপ জলোটা, পণ্ডিত তুষার দত্ত, রিয়া ও নীলিমা। স্তোত্র পাঠ করেছেন শুভ দাশগুপ্ত, অর্পণ কুমার শর্মা, নিবেদিতা সেন এবং বিল্লদল চট্টোপাধ্য়ায়।
রাজনীতি ও বিনোদন জগত— দুটি ক্ষেত্রই দক্ষতার সাথে সামলানোর পর বড়পর্দায় পাপিয়া অধিকারীর এই পৌরাণিক প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


