Bobby Deol: দুই ছেলেই আসতে চায় বলিউডে, সন্তানদের এই সিদ্ধান্তে কতটা সমর্থন রয়েছে ববির?
Bobby Deol: বলিউড হোক অথবা টলিউড, ফ্লিম ইন্ডাস্ট্রির কোনও পরিবারের যদি কোনও সদস্য অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকেন তাহলে মনে করা হয় সেই পরিবারের প্রজন্মের পর প্রজন্ম অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকবেন।
Bobby Deol: বলিউড হোক অথবা টলিউড, ফ্লিম ইন্ডাস্ট্রির কোনও পরিবারের যদি কোনও সদস্য অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকেন তাহলে মনে করা হয় সেই পরিবারের প্রজন্মের পর প্রজন্ম অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকবেন। বচ্চন পরিবার হোক অথবা কাপুর পরিবার, এই ট্রেন্ড বজায় রেখেছেন প্রায় সকলেই। যদিও এমন অনেকেও আছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চান না। তবে ববি দেওলের দুই সন্তানই আগামী দিনে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চান।
দুই ছেলেই আসতে চায় বলিউডে, সন্তানদের এই সিদ্ধান্তে কতটা সমর্থন রয়েছে ববির?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর দুই ছেলে ধরম এবং আর্যমান দুজনেই বলিউডে নিজের জায়গা করে নিতে আগ্রহী। তবে ববি চেয়েছিলেন তাঁর বড় সন্তান ফিন্যান্স নিয়ে যেহেতু পড়াশোনা করছেন তাই তিনি পরবর্তীকালে বিদেশে গিয়ে নিজেকে সফল করবেন এবং সেখানে স্থায়ী হবেন। কিন্তু ববির বড় সন্তানের ইচ্ছা একেবারে অন্য।
সম্প্রতি আপ কি আদালত- এ এসে ববি নিজের সন্তানদের প্রতিভা এবং আগ্রহ নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, তাঁর দুই ছেলেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে। এতে তাঁর কিছু করার নেই। তিনি বড় ছেলেকে ফিন্যান্স করতে পাঠিয়েছিলেন বিদেশে, সে যেহেতু পড়াশোনায় খুব ভালো তাই তিনি চেয়েছিলেন আমেরিকায় নিজেকে কেরিয়ার গড়ে তুলবে তাঁর আর্যমান, কিন্তু সে অভিনেতা হতে চায়।
নিজের বড় ছেলের সম্পর্কে কথা বলতে গিয়ে ববি বলেন, ‘ও এখন অভিনয় শেখার চেষ্টা করছে। নিজের উপর কাজ করছে। ও ভীষণ প্রতিভাবান। মহামারীর সময় যখন সকলের বাড়িতে আটকে ছিল তখন ও নিজেই একটি সিনেমা বানিয়ে ফেলেছিল। ও শিখেছিল কী ওভাবে সিনেমা সম্পাদনা করা হয়, কীভাবে সাউন্ড এফেক্ট যোগ করা হয়, ডাবিং করা হয় কীভাবে। সবকিছুই নিজে নিজে শিখেছিল ও। ওর বয়স এখন ২১। ইউটিউব দেখে নিজেই নাচের প্রশিক্ষণ নিয়েছে।’
ববি দেওল ১৯৯৬ সালে তানিয়া দেওলকে বিয়ে করেন এবং ২০০১ সালে তাঁদের প্রথম সন্তান আর্যমান দেওলের জন্ম হয়। ২০০৪ সালে তাঁদের ছেলে ধরম দেওলের জন্ম হয়। তানিয়া দেওলের ইন্টেরিয়র ডিজাইনে ডিপ্লোমা রয়েছে এবং তিনি প্রাথমিকভাবে ববির কিছু চলচ্চিত্রের জন্য তাঁর পোশাক ডিজাইন করেছিলেন। তাঁর নিজস্ব পার্সোনালাইজড ফার্নিচারের একটি ব্যবসা রয়েছে।
Home/Entertainment/Bobby Deol: দুই ছেলেই আসতে চায় বলিউডে, সন্তানদের এই সিদ্ধান্তে কতটা সমর্থন রয়েছে ববির?