...
...
Next Story

ফের অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানায় রয়েছে মুম্বইয়ের আর কোন জায়গা?

সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না বলিউডের তারকাদের। একের পর এক তারকা শুধুই খুনের হুমকি পাচ্ছেন। কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছেন। যেমন ২৩ অক্টোবর অমিতাভ বচ্চনের বাড়ি জলসা উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া গিয়েছিল।

Published on: Nov 12, 2026, 20:00:45 IST
Advertisement

সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না বলিউডের তারকাদের। একের পর এক তারকা শুধুই খুনের হুমকি পাচ্ছেন। কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছেন। যেমন ২৩ অক্টোবর অমিতাভ বচ্চনের বাড়ি জলসা উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া গিয়েছিল। ৬ নভেম্বর আবার সেই একই হুমকির পুনরাবৃত্তি ঘটে। প্রথম দিকে নিজেকে বুলেটপ্রুফ কাঁচের ঘেরাটোপে আটকে রাখলেও দিওয়ালি উপলক্ষে সেই ঘেরাটোপ পেরিয়ে ভক্তদের কাছাকাছি এসেছিলেন তিনি।

ফের অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি
ফের অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি

কিন্তু দিওয়ালি কাটতে না কাটতেই আবার বোমা বিস্ফোরণের হুমকি চিঠি এলো। কিন্তু এবার শুধুমাত্র অমিতাভ বচ্চনের বাড়ি জলসা নয়, আরো বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের হুমকি এল সেই চিঠিতে। ইতিমধ্যেই নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনের বাড়ি সহ মুম্বইয়ের মেয়রের দপ্তর, শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের মতো জায়গা, যেগুলি দুষ্কৃতীরা টার্গেট করেছে।

আরও পড়ুন: সৌরভ বিগ বসের ঘরে, টিভির স্ক্রিনেই ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন বোনের

ইতিমধ্যেই বোম্ব স্কোয়াড এবং নিরাপত্তারক্ষীরা উল্লেখিত জায়গাগুলিতে চিরুনি তল্লাশি চালিয়েছে কিন্তু তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। টার্গেটের তালিকায় রয়েছে বোম্বে হাইকোর্ট, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ওরলি রেস কোর্সের মতো জায়গা। তবে হুমকির বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্যের সামনে আসেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: এ এক অন্য ভাইফোঁটা, বিশেষভাবে সক্ষম ভাইদের সঙ্গে সময় কাটালেন কোয়েল

প্রসঙ্গত, গত মাসেই টাইগার শ্রফ দিন দুপুরে আক্রান্ত হন দুষ্কৃতীদের হাতে। তিনি গুরুতরভাবে আঘাত না পেলেও অভিনেতার ড্রাইভার জখম হন। এরপরই আয়ুষ্মান খুরানাকে অডিও কল পাঠানো হয় যেখানে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়, যে শর্ত দেওয়া হবে সেগুলি যদি মেনে নেওয়া না হয় তাহলে আগামী দিনে আয়ুষ্মান বা আয়ুষ্মানের পরিবারের প্রাণহানি পর্যন্ত হতে পারে।

আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড এই প্রথম নয়। এর আগে বহুবার বহু, তারকা দুষ্কৃতীদের নিশানায় ছিলেন বা আছেন। ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, সঞ্জয় দত্ত, আমির খান, অমিতাভ বচ্চন, রণবীর কাপুরের মতো তারকারা। এই তারকাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে রেইকি করেছে দুষ্কৃতীরা। এমনকি স্থানীয়দের সঙ্গে কথা বলে তারকাদের ওপর নজরও রাখা হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে যে হুমকির চিঠি বা ফোন আছে সেটা নিছকই মজা করার জন্য নয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks