...
...
Next Story

Bonny Sengupta: আসতে চাননি ইন্ডাস্ট্রিতে, কাকে দেখে প্রথম অভিনেতা হওয়ার ইচ্ছা জাগে বনির?

Bonny Sengupta: বাড়িতে, মা থেকে শুরু করে বাবা, দাদু সকলেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। কিন্তু পরিবারের এত সদস্য ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও ছোটবেলা থেকে কখনও অভিনেতা হিসেবে মন চায়নি, বনি সেনগুপ্তর। তিনি সবসময় চেয়েছিলেন অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে রাখতে।

Published on: Aug 11, 2026, 22:00:51 IST
Advertisement

Bonny Sengupta: বাড়িতে মা থেকে শুরু করে বাবা, দাদু সকলেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। কিন্তু পরিবারের এত সদস্য ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও ছোটবেলা থেকে কখনও অভিনেতা হিসেবে মন চায়নি, বনি সেনগুপ্তর। তিনি সবসময় চেয়েছিলেন অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে রাখতে।

কাকে দেখে প্রথম অভিনেতা হওয়ার ইচ্ছা জাগে বনির?
কাকে দেখে প্রথম অভিনেতা হওয়ার ইচ্ছা জাগে বনির?

তাহলে কিভাবে অভিনয় জগতে এলেন বনি? বনির অভিনয় জগতে আসার পেছনে যে মানুষটার সবথেকে বেশি অবদান তিনি হলেন দেব। না, প্রত্যক্ষভাবে নয় বরং পরোক্ষভাবে এই অবদান রয়েছে। সম্প্রতি আনন্দবাজার সোশ্যালকে সেই কথাই জানালেন বনি। জানালেন কীভাবে তাঁর অভিনেতা হওয়ার পেছনে দেবের অবদান রয়েছে।

আরও পড়ুন: 'গল্প না বলতে পারলে...', বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা

বনি বলেন, ‘ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে আসার কোনও ইচ্ছে ছিল না আমার কিন্তু হঠাৎ দেবদাকে দেখে আমি এই সিদ্ধান্ত পাল্টাই। সেই সময় আমরা অনেক ছোট, সিনেমা হলে দেবদার চ্যালেঞ্জ ছবিটি এসেছে। আমরা সবাই মিলে এই সিনেমাটি দেখতে গিয়েছিলাম। আমি দেখেছিলাম রাজ চক্রবর্তী কিভাবে দেবদাকে এই সিনেমায় একজন অ্যাকশন হিরো আবার রোমান্টিক হিরো হিসেবে মিলে ধরেছেন।’

আরও পড়ুন: রাজনীতি সায়ন্তিকার জন্য নয়! অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন জ্যোতিষী?

প্রসঙ্গত, গতবছর ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল বনি সেনগুপ্তকে। এছাড়া খুব সম্প্রতি জি ভাই বাংলায় মুক্তি পেয়েছে ‘প্রেম শর্টস’, যেখানে অঙ্গনা রায়ের বিপরীতে অভিনয় করেছেন বনি। এটি নতুন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে তৈরি একটি সিরিজ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe