'বর্ডার ২'-এ অক্ষয়, সুনীলদের ক্যামিও! 'আমরা ধুরন্ধরের পরে শ্যুটিং করেছি', জানালেন নির্মাতারা
সানি দেওল ছাড়াও, ‘বর্ডার’-এ ছিলেন সুনীল শেট্টি, অক্ষয় খান্না, পুনীত ইসার এবং সুদেশ বেরি-সহ বেশ কয়েকজন অভিনেতা। এরপর চলতি বছরে মুক্তি পেল এই ছবির সিক্যুয়াল 'বর্ডার ২'। আর এবার এই 'বর্ডার ২'তে 'বর্ডার'-এর কিছু মুখ্য চরিত্রের ক্যামিও হল।
'বর্ডার ২' ২৩ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রায় তিন দশক আগে, ১৯৯৭ সালে জেপি দত্ত ‘বর্ডার’ নামে একটি ছবি তৈরি করেছিলেন। সেখানে ভারতীয় সৈন্যদের জীবন কীরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তা তুলে ধরা হয়েছিল। ছবিটি হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম কাল্ট একটি ছবি।

আরও পড়ুন: 'সবটা নির্ভর করে…', আরজে মাহাভাশের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট যুজবেন্দ্রর!
সানি দেওল ছাড়াও, ছবিতে ছিলেন সুনীল শেট্টি, অক্ষয় খান্না, পুনীত ইসার এবং সুদেশ বেরি-সহ বেশ কয়েকজন অভিনেতা। এরপর চলতি বছরে মুক্তি পেল এই ছবির সিক্যুয়াল 'বর্ডার ২'। আর এবার এই 'বর্ডার ২'তে 'বর্ডার'-এর কিছু মুখ্য চরিত্রের ক্যামিও হল। যদিও প্রথম ছবিতে এই চরিত্রগুলির মৃত্যু দেখানো হয়েছিল। এই চরিত্রগুলিতে যে যে অভিনেতা ছিলেন তাঁরা হলেন অক্ষয় খান্না, সুনীল শেট্টি প্রমুখ। এঁদের 'বর্ডার ২'তে ক্যামিও করতে দেখা গেল।
‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্না অভিনীত চরিত্রটি দারুণ ভাবে চর্চিত হয়েছিল। দর্শকরা অভিনেতার কাজের প্রশংসাও করেছিলেন। এমনকী তাঁর এন্ট্রি সংটা রীতিমতো ট্রেন্ড করছিল। তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁরা ‘বর্ডার ২’তে তাঁর ক্যামিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু এই চরিত্রগুলির যে ক্যামিও হবে সেটা নিশ্চিত আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি। এটা দর্শকদের জন্য সারপ্রাইজ হিসেবেই রাখা হয়েছিল। আর এই চমক পেয়ে দর্শকরা যে দারুণ উচ্ছ্বসিত তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলেন করণ? 'কোনও অযৌক্তিক…', যা বললেন তিনি
‘বর্ডার ২’-এর এই দৃশ্যের একটি ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই ভিডিয়োয় অক্ষয় খান্না, পুনীত ইসার, সুনীল শেট্টি এবং সুদেশ বেরি অভিনয় করেছেন। এই ভিডিয়ো দেখে দর্শকরা যে আবেগে ভেসেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
‘বর্ডার ২’-এর নির্মাতারা জানিয়েছেন যে, দৃশ্যটি আগে থেকেই চিত্রনাট্যে ছিল। ‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্নার চরিত্রটিকে ঘিরে সমাজ মাধ্যমে যে উত্তেজনা ছড়িয়েছে, তা কাজে লাগানোর জন্য শেষ মুহূর্তে এটা যোগ করা হয়নি ।
সহ-প্রযোজক ভূষণ কুমার নিউজ১৮-কে বলেন, 'এভাবে ছবি বানানো যায় না। স্ক্রিপ্টে আগেই থেকেই এই দৃশ্যটা লেখা ছিল। আসলে, 'ধুরন্ধর' মুক্তির পর আমরা ওঁর চরিত্রের শ্যুটিং করেছি । ছবিটি এবং অক্ষয়ের প্রতি উন্মাদনা ইতিমধ্যেই ছিল, কিন্তু আমরা কখনও সেটাকে পুঁজি করার কথা ভাবিনি। স্ক্রিপ্টে এর কোনও প্রয়োজন ছিল না। 'ধুরন্ধর' মুক্তির পর আমরা ওঁকে অন্তর্ভুক্ত করেছিলাম এমনটা নয়।'
পরিচালক অনুরাগ সিং বলেন, 'আমরা ১০-১১ ডিসেম্বর ওঁর অংশের শ্যুটিং করেছি। 'বর্ডার'-এর প্রতি শ্রদ্ধা জানাতে 'বর্ডার ২'-তে অক্ষয় রয়েছেন। তিনি শুরু থেকেই গল্পের অংশ ছিলেন। যাঁরা ছবিটি শেষ হওয়ার পরেও হলে থাকবেন তাঁরা এই সুবর্ণ সুযোগটি উপভোগ করবেন।'
E-Paper

