...
...
Next Story

অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি, কতটা প্রভাবিত হবে টেলি ইন্ডাস্ট্রি?

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় টিআরপি তালিকা, যার ফলে নির্ধারিত হয় একটি ধারাবাহিকের জনপ্রিয়তা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। টিআরপি তালিকায় পিছিয়ে যাওয়া মানেই সেই ধারাবাহিকের ধীরে ধীরে বিদায় নেওয়ার পালা।

Published on: Jul 2, 2026, 20:50:34 IST
Advertisement

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় টিআরপি তালিকা, যার ফলে নির্ধারিত হয় একটি ধারাবাহিকের জনপ্রিয়তা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। টিআরপি তালিকায় পিছিয়ে যাওয়া মানেই সেই ধারাবাহিকের ধীরে ধীরে বিদায় নেওয়ার পালা। কিন্তু সম্প্রতি তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল-কে অনির্দিষ্টকালের জন্য টিআরপি প্রকাশ না করার নির্দেশিকা জারি করা হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি

এই নির্দেশিকা অনুযায়ী, যতক্ষণ না বার্কের লাইসেন্স নবীকরণ হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে টিআরপি তালিকা প্রকাশ। টিআরপি প্রকাশের সমস্ত নীতি না মানা হলে আগামী দিনে ধারাবাহিকের জনপ্রিয়তা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা জানতে পারবেন না দর্শকমহল। এই নির্দেশিকা মেনে আজ অর্থাৎ ২ জুলাই প্রকাশিত হয়নি টিআরপি।

আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ নয়...', ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?

কিন্তু এই টিআরপি তালিকা প্রকাশ বন্ধ হয়ে যাওয়ার পর কতটা প্রভাব পড়বে টেলিপাড়ায়? এই নির্দেশিকা জারি হওয়ার পর আদৌ কি লাভবান হলেন অভিনেতা-অভিনেত্রীরা, নাকি আরও বেশি ক্ষতির মুখে পড়লেন তাঁরা?

অভিনেতা-অভিনেত্রীদের একাংশর মত, টিআরপি অবশ্যই জরুরী। যদিও টিআরপি তালিকা প্রকাশ হচ্ছে না বলে কাজের ক্ষেত্রে কোনও গাফিলতি হবে তেমনটা নয়। আগের মতোই সমান উদ্যমে কাজ করবেন তাঁরা। প্রতিযোগিতা না থাকলেও কাজের প্রতি নিষ্ঠা বিন্দুমাত্র কমবে না তাঁদের, মত অভিনেতা অভিনেত্রীদের।

যদিও কোনও কোনও অভিনেতা অভিনেত্রীদের মত অনুযায়ী, প্রতি সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশ হলে সেটা একটা মোটিভেশনের কাজ করে। এটা যেন পরীক্ষার মতো, যার ফলাফলের জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই তালিকায় বেশি নম্বর পেলে যেমন ভালো লাগে তেমন অন্যদিকে কম নম্বর পেলে আরও বেশি কাজ করার আগ্রহ জন্মায় মনে। তাই দীর্ঘদিন ধরে যে টিআরপি তালিকা প্রকাশ হয়ে আসছে, সেটা যদি আচমকা বন্ধ হয়ে যায় তাহলে কিছু ক্ষেত্রে অবশ্যই প্রভাব পড়বে বলে মনে করছেন টেলি অভিনেতা-অভিনেত্রীদের কিছুজন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks