...
...
Next Story

আগাম জামিনের আর্জি খারিজ, কলকাতা হাই কোর্টের রায়ে কোন সমস্যায় সোহম?

বিগত কিছু মাস ধরেই সমস্যায় রয়েছেন সোহম চক্রবর্তী। একটি সিনেমায় অভিনয় করার জন্য ১৫ লক্ষ টাকা নিয়েও সেই ছবিতে অভিনয় না করার অভিযোগ উঠেছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে।

Published on: Oct 14, 2026, 15:30:08 IST
Advertisement

বিগত কিছু মাস ধরেই সমস্যায় রয়েছেন সোহম চক্রবর্তী। একটি সিনেমায় অভিনয় করার জন্য ১৫ লক্ষ টাকা নিয়েও সেই ছবিতে অভিনয় না করার অভিযোগ উঠেছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। গত জুন মাসে এক ব্যবসায়ী অভিনেতার বিরুদ্ধে মামলা করেছিলেন এই বিষয়টি উল্লেখ করে। সোহম পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন জামিনের আবেদন জানিয়ে।

সুপ্রিম কোর্টের রায়ে কোন সমস্যায় সোহম?
সুপ্রিম কোর্টের রায়ে কোন সমস্যায় সোহম?

কিন্তু উচ্চ আদালতে গিয়েও সমস্যার সমাধান হলো না। দুর্গাপুজোর আগেও স্বস্তি পেলেন না অভিনেতা। বুধবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলা উঠলে সোহমের আগাম জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়।

আরও পড়ুন: উত্তর মিললেই পাবেন টাকা! স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’

সোহমের মামলা প্রসঙ্গে

বালুরঘাটের বাসিন্দা তরুণ দাস একটি ছবি তৈরি করার জন্য সোহমের সংস্থাকে ১৫ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু সেই ছবি তৈরি হয়নি তো বটেই, ওই ব্যক্তি নিজের টাকাও ফেরত পায়নি। সোহমের থেকে টাকা চাইতে গেলে বিভিন্নভাবে হেনস্থার সম্মুখীন হতে হয় ওই ব্যক্তিকে। অবশেষে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন ওই ব্যক্তি।

ওই ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতে আগাম জামিনের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোহম চক্রবর্তী কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরে আসতে হল তাকে। পুজোর আগে কোনওরকম স্বস্তি পেলেন না অভিনেতা।

প্রসঙ্গত, গত জুন মাসে সোহমের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আরও এক ব্যক্তি অভিযোগ এনেছিলেন। ওই ব্যক্তির নাম কৌশিক কর্মকার। তিনিও একই অভিযোগ এনেছিলেন সোহমের সংস্থার বিরুদ্ধে। কৌশিক বাবুর দাবি ছিল, ছবি তৈরি করার জন্য ৫ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন সোহমের প্রযোজনা সংস্থাকে।

‘লাল সুটকেস কোথায়’ নামের ওই ছবির জন্য টাকা নিলেও সেই ছবি পরবর্তীকালে তৈরি হয়নি, কৌশিকবাবুকে টাকাও ফেরত দেননি সোহম। এক্ষেত্রেও সোহমের থেকে টাকা চাওয়া হলে তিনি বিভিন্নভাবে হুমকি দেন কৌশিকবাবুকে। পরবর্তীকালে উপায় না পেয়ে সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks