Raveena Tandon: রবিনার বাড়িতে চুরি, গ্রেফতার অভিনেত্রীর মায়ের কেয়ারটেকার

Raveena Tandon: বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডনের ভাই রাজীব ট্যান্ডনের জুহুর বাড়ি থেকে খোয়া গেল প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং দামি ঘড়ি। ইতিমধ্যেই এই চুরির দায়ে মুম্বইয়ের জুহু থানার পুলিশ গ্রেফতার করেছেন ৪৭ বছর বয়সী এক মহিলাকে।

Published on: Jun 2, 2026, 14:46:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Raveena Tandon: বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডনের ভাই রাজীব ট্যান্ডনের জুহুর বাড়ি থেকে খোয়া গেল প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং দামি ঘড়ি। ইতিমধ্যেই এই চুরির দায়ে মুম্বইয়ের জুহু থানার পুলিশ গ্রেফতার করেছেন ৪৭ বছর বয়সী এক মহিলাকে। ইতিমধ্যেই চুরি যাওয়া সমস্ত মূল্যবান সামগ্রী পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

রবিনার বাড়িতে চুরি
রবিনার বাড়িতে চুরি

নিউজ এইট্টিন-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই মহিলার নাম রাশি ছাবরিয়া। ৪৭ বছর বয়সী ওই মহিলা ২০২০ সাল থেকে অভিনেত্রীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। প্রায় চার বছর ধরে তিনি অভিনেত্রীর মায়ের সেবা যত্ন করতেন। খুব স্বাভাবিকভাবেই গোটা পরিবারের বিশ্বাস অর্জন করেছিলেন তিনি। কিন্তু এই বিশ্বাসের বদলে যে এত বড় মাসুল দিতে হবে তা কে জানতো!

আরও পড়ুন: একমাস আগেই সেরেছেন বিয়ে, কান থেকে ফিরেই সুখবর জানালেন ইন্দিরা

ঠিক কী ঘটেছিল?

পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত মহিলা অভিনেত্রীর মায়ের ঘরের লকার ভেঙে সোনা এবং হীরের সমস্ত গয়না চুরি করে। চুরি করে অত্যন্ত দামি ঘড়ি। সব মিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার সম্পতি নিয়ে চম্পট দেয় ওই মহিলা। প্রথমে খালি লকার দেখে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল গোটা পরিবারের। খুব স্বাভাবিকভাবেই প্রথমেই পরিচারিকার ওপরের সন্দেহ গিয়ে পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি গোটা ব্যাপারটি এড়িয়ে যান এবং তাই নিতে অস্বীকার করেন। তারপরেই জুহু পুলিশের দ্বারস্থ হন রবিনা। পুলিশের জেলার মুখে সবকিছু স্বীকার করতে বাধ্য হন ওই মহিলা। তিনি চুরির কথা স্বীকার করে নেন শেষমেশ।

আরও পড়ুন: রঞ্জিত মল্লিকের ভূমিকায় ধরা দেবেন রোহন, কোন ছবিতে?

ইতিমধ্যেই কিছু গয়না এবং ঘড়ি উদ্ধার করা গিয়েছে। বাকিটা কোথায় লুকিয়ে রেখেছেন ওই মহিলা, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এত দিনের পরিচয়ের পরেও কেন ওই মহিলা এমন কাজ করলেন তা নিয়ে খুবই অবাক অভিনেত্রী এবং তাঁর গোটা পরিবার। আপাতত অভিযুক্তকে পুলিশের হেফাজতে রাখা হবে।