বাড়তে চলেছে স্ক্রিনের সংখ্যা, ইন্ডাস্ট্রির জন্য আর কী কী করতে চলেছে কেন্দ্র

রাজ্যের পালা বদল হওয়ার পরেই অন্যান্য দিকে নজর দেওয়ার পাশাপাশি যেদিকে সরকারের সব থেকে বেশি নজর, সেটি হল ইন্ডাস্ট্রির উন্নতি। 

Published on: Jun 30, 2026, 13:26:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যের পালা বদল হওয়ার পরেই অন্যান্য দিকে নজর দেওয়ার পাশাপাশি যেদিকে সরকারের সব থেকে বেশি নজর, সেটি হল ইন্ডাস্ট্রির উন্নতি। বিগত ১৫ বছরের রাজনৈতিক চাপান্তরের মধ্যে পড়ে বেহাল অবস্থা হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির, তাই এবার শুধু বাংলা ইন্ডাস্ট্রি নয়, গোটা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য একাধিক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।

ইন্ডাস্ট্রির জন্য আর কী কী করতে চলেছে কেন্দ্র
ইন্ডাস্ট্রির জন্য আর কী কী করতে চলেছে কেন্দ্র

সোমবার নতুন দিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলচ্চিত্র নির্মাণ, প্রযুক্তিগত সমন্বয়ে ব্যবস্থায় এবং বিতরণের ওপর জোর দিয়ে একাধিক পদক্ষেপে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে কেন্দ্র, যার সভাপতিত্ব করবেন লেখক তথা গীতিকার প্রসূন জোশি।

আরও পড়ুন: রাজনীতি এখন অতীত! আমেরিকার রাস্তায় চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল

আগামী দিনে ভারতীয় সিনেমাকে কি করে আরও বেশি শক্তিশালী করে তোলা যায়, সেই দিকে নজর দেবে কমিটি। শুধু তাই নয়, দেশজুড়ে বাড়বে স্ক্রিনের সংখ্যা। তবে শুধুমাত্র শহরাঞ্চলে নয়, গ্রামেও আগামী দিনে যাতে স্ক্রিনের সংখ্যা বাড়ানো যায় সেদিকেও নজর দেবে কেন্দ্র।

আরও পড়ুন: ননদ বৌদির রিইউনিয়ন, সিনেমা হলে চুটিয়ে মজা আরাত্রিকা-পূজার

ইতিমধ্যেই একগুচ্ছ নিয়মাবলী প্রস্তুত করে রাজ্যগুলিকে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। এই নিয়ম অনুযায়ী আগামী দিনে কাজ হবে। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে আগামী দিনে শুধুমাত্র হিন্দি নয়, প্রতিটি ভাষার ইন্ডাস্ট্রি উন্নতি করবে বলে মত সিনেপ্রেমিকদের।