...
...
Next Story

Chirodini Tumi Je Amar: খুলে গেল সমস্ত জট! আর্যর সামনে রাজনন্দিনীর খুনি, কে সেই আপনজন?

Chirodini Tumi Je Amar: অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। তবে বারবার স্লট পাল্টানো হলেও এই ধারাবাহিক গল্পে এমন কিছু মোড় ঘোরানো পর্ব নিয়ে আসছে, যাতে করে এই ধারাবাহিক নিয়ে মানুষের জল্পনা থামছে না।

Published on: May 11, 2026, 20:46:48 IST
Advertisement

Chirodini Tumi Je Amar: অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। তবে বারবার স্লট পাল্টানো হলেও এই ধারাবাহিক গল্পে এমন কিছু মোড় ঘোরানো পর্ব নিয়ে আসছে, যাতে করে এই ধারাবাহিক নিয়ে মানুষের জল্পনা থামছে না।

আর্যর সামনে রাজনন্দিনীর খুনি, কে সেই আপনজন?
আর্যর সামনে রাজনন্দিনীর খুনি, কে সেই আপনজন?

কিছুদিন আগেই শুনতে পাওয়া গিয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই জল্পনা কল্পনার মধ্যেই এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রমো, যা দেখে রীতিমতো চমকে গেলেন দর্শকরা।

আরও পড়ুন: মোদির গ্যারান্টি-তেই আস্থা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে কী কী আশা করছেন তিনি?

ধারাবাহিকের প্রমো প্রসঙ্গে

ধারাবাহিকের যে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, আর্য রাজনন্দিনীর খুনিকে সনাক্ত করতে পেরেছে। কিন্তু সে যে আর্যর ভীষণ কাছের বন্ধু। হাতে বন্দুক থাকলেও আর্য যেন বিশ্বাস করতেই পারছে না যে তার খুব কাছের বন্ধু কিঙ্কর রাজনন্দিনীর খুনি। যে বন্ধুকে সে নিজের প্রাণের থেকে বেশি বিশ্বাস করেছিল সে যে এত বড় কাজ করতে পারবে তা ভেবেই যেন হাত-পা কাঁপছে আর্যর।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে, কেন আচমকা এই সিদ্ধান্ত নিলেন দিগন্ত বাগচী?

মোড় ঘোরানো এই পর্ব দেখতে পাওয়া যাবে আগামী ১৩ এবং ১৪ মে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের এই নতুন প্রমো দেখে কিন্তু ভীষণ খুশি দর্শকরা। আগামী দিনে ধারাবাহিকের গল্প যে বেশ ভালই রোমাঞ্চকর হতে চলেছে তা এক কথায় বিশ্বাস করছেন দর্শকরা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks