বিগত কয়েক মাস ধরে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘আর্য’ এবং ‘অপর্ণা’-র বিয়ে দেখার জন্য। ঠিক যেমন খুব কাছের মানুষের বিয়ের জন্য অপেক্ষা করে থাকা হয় ঠিক তেমনি এই বিয়েটাও যেন নিজের পরিবারেরই কারও বিয়ে হতে চলেছে।

তবে ‘আর্য’ এবং ‘অপর্ণা’-র বিয়ের পথ এত সোজা ছিল না, না বাস্তবে না পর্দায়। ধারাবাহিকে বিয়ের কথা ঘোষণা হওয়ার পরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন জিতু, বেশ কিছুদিন তিনি কাজ করতে পারেননি। তারপরেই আবার দিতিপ্রিয়ার সঙ্গে সমস্যা তৈরি হয় যার ফলে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান অভিনেত্রী।
আরও পড়ুন: 'ঋষি কাপুরের মতোই দেবও... ', দুই অভিনেতার মধ্যে কোন বিশেষ মিল দেখতে পান জিৎ?
অনেকেই ভেবেছিলেন তাহলে হয়তো এবার ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তবে দিতিপ্রিয়ার বদলে যখন শিরিনকে নিয়ে আসা হল তখন আবার নতুন করে আশায় বুক বেঁধেছিলেন দর্শকরা। সমস্ত দোলাচল কাটিয়ে অবশেষে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আর্য ও অপর্না।
ইতিমধ্যেই আইবুড়ো ভাত এবং মেহেন্দির পর্ব সম্পন্ন হয়েছে। এবার প্রকাশ্যে এল ‘অপর্ণা’-র গায়ে হলুদের কিছু মুহূর্তের ঝলক। ১৯ এবং ২০ ডিসেম্বর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের এই স্পেশাল এপিসোড দেখানো হবে জি বাংলার পর্দায়। দেখানো হবে গায়ে হলুদ এবং বিবাহ বাসরের পর্ব।
ধারাবাহিক সম্প্রচারের আগেই জি বাংলার তরফ থেকে একটি ছোট্ট ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যাচ্ছে হলুদ এবং সাদা শাড়িতে সেজে উঠেছে অপর্ণা। গলায় নেকলেস, কানে ঝোলা দুল, ফুলের সাজ এবং খোলা চুলে সুন্দর লাগছে অপর্ণাকে।
{{/usCountry}}ধারাবাহিক সম্প্রচারের আগেই জি বাংলার তরফ থেকে একটি ছোট্ট ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যাচ্ছে হলুদ এবং সাদা শাড়িতে সেজে উঠেছে অপর্ণা। গলায় নেকলেস, কানে ঝোলা দুল, ফুলের সাজ এবং খোলা চুলে সুন্দর লাগছে অপর্ণাকে।
{{/usCountry}}যদিও আর্য এবং অপর্ণার বিয়ের পরে যে আরও একটি নতুন চমক আসতে চলেছে, সেটিও ইতিমধ্যে দর্শকরা জেনে গিয়েছেন। খুব সম্প্রতি ধারাবাহিকে বিয়ের একটি ছোট্ট ক্লিপিং ভাইরাল হয়েছিল যেখানে ‘আর্য’ এবং ‘অপর্ণা’-র সঙ্গে দেখা দিয়েছিল ‘রাজনন্দিনী’কেও।
আরও পড়ুন: 'ও তো এমনি এমনি যায়নি, ডাকা হয়েছিল... ', মেসি বিতর্কে শুভশ্রীর পাশে রচনা
যে রাজনন্দিনীর কথা এতদিন শুধুই দেখানো হতো ধারাবাহিকে সেই রাজনন্দিনীকে আর্যর বিয়ের পর থেকে ধারাবাহিকে সশরীরে দেখতে পাওয়া যাবে। রাজনন্দিনীর চরিত্রে অভিনয় করবেন পায়েল দে।