...
...
Next Story

অনেকটা ভয় আর নতুন অনুভূতি! গত ৫ মাসে কী কী অভিজ্ঞতা হল চিত্রাঙ্গাদার?

গত ২৭ মার্চ ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চিত্রাঙ্গদা। ছেলের জন্মের একমাস পর সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তিনি। একরত্তির নাম রেখেছেন ইনকা।

Published on: Aug 1, 2026, 19:29:13 IST
Advertisement

গত ২৭ মার্চ ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চিত্রাঙ্গদা। ছেলের জন্মের একমাস পর সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তিনি। একরত্তির নাম রেখেছেন ইনকা। তবে ছোট্ট পুত্র সন্তানকে কোলে নিয়েই খুব নিপুণভাবে নিজের কাজ এগিয়ে নিয়ে চলেছেন তিনি। বিগত পাঁচ মাসে মা হওয়ার যে অভিজ্ঞতার তিনি সঞ্চয় করেছেন সেটাই সোশ্যাল মিডিয়ায় লিখলেন চিত্রাঙ্গদা।

গত ৫ মাসে কী কী অভিজ্ঞতা হল চিত্রাঙ্গাদার?
গত ৫ মাসে কী কী অভিজ্ঞতা হল চিত্রাঙ্গাদার?

এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে চলছে স্তন্যপান সপ্তাহ। মা এবং তার সন্তানের মধ্যে যে গভীর সম্পর্ক গড়ে ওঠে সেটা মূলত গড়ে ওঠে এই স্তন্যপান করানোর মাধ্যমেই। চিত্রাঙ্গদার কথায় তাই এই যাত্রাপথে তিনি এমন কিছু অনুভব করেছেন যা ভাষায় প্রকাশ করার শব্দ নেই তাঁর কাছে।

আরও পড়ুন: বাবা ছেলের সম্পর্কে অন্তরায় রাজনৈতিক মতভেদ, প্রকাশ্যে ‘উইঙ্কল-টুইঙ্কল’- এর টিজার

চিত্রাঙ্গদা লেখেন, 'আমি যখন গর্ভবতী ছিলাম তখন অনেক মায়ের লেখা পড়তাম যারা স্তন্যপান করানোর প্রথম কয়েক সপ্তাহ ধরে কেঁদেছেন, এমন সমস্ত আবেগে অভিভূত হয়েছেন যা, তারা কখনও কল্পনাও করেননি। আবার অনেকে এই সময়টাকে জীবনের সবথেকে তৃপ্তিদায়ক সময় বলেও বলেছেন।'

আরও পড়ুন: ‘মনে হচ্ছে সিরিয়াল দেখছি…’, ‘রামায়ণ’-এ লারাকে দেখে হতাশ নেটপাড়া

তবে শুধুমাত্র ৫ মাসের সন্তানকে বড় করা নয়, তার পাশাপাশি যেভাবে তিনি নিজের জীবনকেও ধরে রেখেছেন তা সত্যিই অতুলনীয়। বিশ্ব স্তনপান সপ্তাহে তাই তিনি সমস্ত মায়েদের সঙ্গে এই সময়টা উদযাপন করতে চান যারা মা হওয়ার পর লড়াই লড়ে চলেছেন, শুধুমাত্র সন্তানকে বড় করার মধ্যে দিয়ে নয় বরং নিজের সঙ্গে নিজের লড়াইয়ের মধ্যে দিয়েও।

প্রসঙ্গত, ২০২২ সালে ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন চিত্রাঙ্গদা। তারপর ২০২৬ সালে নারী দিবসে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। তারপর গত মার্চের ২৭ তারিখ তাঁর কোল আলো করে আসে ছোট্ট ইনকা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe