...
...
Next Story

হাসপাতালে ভর্তি কোরিওগ্রাফার বস্কো, হঠাৎ কী হল তাঁর?

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বলিউডের নামি কোরিওগ্রাফার বস্কো লেসলি মার্টিস। গত ২৭ জুন একটি ছবির শুটিং চলাকালীন নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অতিরিক্ত কাজের চাপের ফলেই এই অসুস্থতা বলে জানা গিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।

Published on: Jul 1, 2026, 14:57:58 IST
Advertisement

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বলিউডের নামি কোরিওগ্রাফার বস্কো লেসলি মার্টিস। গত ২৭ জুন একটি ছবির শুটিং চলাকালীন নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অতিরিক্ত কাজের চাপের ফলেই এই অসুস্থতা বলে জানা গিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।

হাসপাতালে ভর্তি কোরিওগ্রাফার বস্কো
হাসপাতালে ভর্তি কোরিওগ্রাফার বস্কো

সূত্রের খবর অনুযায়ী, হাসপাতালে ভর্তি করানোর পর প্রাথমিক কিছু পরীক্ষা করানো হয়েছে। কিন্তু রিপোর্টে কোনও বড় জটিলতা পাওয়া যায়নি। যদিও আরও বেশ কিছু পরীক্ষা করানো হবে হাসপাতালে তরফ থেকে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুই একদিনের মধ্যেই তিনি বাড়ি ফিরে আসবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘দাদাগিরি’র প্রথম পর্বেই চমক! ‘নতুন দাদা’ দেবের প্রথম অতিথি হচ্ছেন এই তারকারা

ঘনিষ্ঠ মহলে দাবি, বেশ কিছুদিন ধরে একের পর এক ছবিতে কাজ করছিলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই চরম ব্যস্ততার মধ্যে থাকার কারণে বিন্দুমাত্র রেস্ট নেওয়ার সময় পাননি তিনি। এই অতিরিক্ত পরিশ্রমের ফলেই শরীর অসুস্থ হয়ে পড়ে। যদিও এখন তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন। তবে কোরিওগ্রাফার বা তার পরিবারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: 'তুমি আমার কাছে বায়ুমণ্ডলের মতো...', জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের

প্রসঙ্গত, বস্কো বলিউডের ভীষণ পরিচিত একজন কোরিওগ্রাফার। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। নতুন প্রজন্মের তারকাদের সঙ্গে কাজ করেন এই কোরিওগ্রাফার। প্রিয়াঙ্কা চোপড়ার ‘বারাণসী’ ছবিতেও কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন বস্কো।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe