অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলার, যার পরিচালিত ছবি ‘দ্য ওডিসি’ এই মুহূর্তে বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে, সেই পরিচালকের মুখে এবার শুনতে পাওয়া গেল বাঙালি পরিচালকের জয়জয়কার। সম্প্রতি ক্রিস্টোফার আমেরিকার ক্রাইটেরিয়ান কালেকশনের বিখ্যাত সংরক্ষণাগার, আইকনিক ক্রাইটেরিয়ান ক্লোজেড পরিদর্শন করেছেন। এই সংরক্ষণাগারে বিশ্বের ১ হাজারের বেশি চলচ্চিত্র সংরক্ষণ রয়েছে।

এই সংরক্ষণাগার পরিদর্শন করার সময় পরিচালক সত্যজিৎ রায়ের ‘দ্য অপু ট্রিলজি’- র প্রশংসায় পঞ্চমুখ খান এবং সত্যজিৎ রায়কে সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে আখ্যা দেন। সম্প্রতি সেই সংরক্ষণাগার থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ক্রিস্টোফার নিজের পছন্দের কিছু সিনেমা বেছে নিচ্ছেন এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে সেগুলোর প্রভাব নিয়ে আলোচনা করছেন।
আরও পড়ুন: রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা, কোন ছবিতে অভিনয় করবেন তিনি?
ভিডিওর মাঝেই কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের প্রশংসা করে তিনি বলেন, ‘এই তালিকায় অবশ্যই রয়েছে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি, যিনি ভারতের অন্যতম সেরা পরিচালক। এই ট্রিলজি শুরু হয় পথের পাঁচালী দিয়ে, যা একটি অসাধারণ ছবি। তবে আমি এখনও এই ট্রিলজির দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখিনি, তাই এই তিনটি ছবি হাতে পেয়ে আমি ভীষণ খুশি।’
ক্রিস্টোফারকে সত্যজিৎ রায়ের প্রশংসা করতে দেখে খুশি নেট ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘একজন সর্বকালের সেরা পরিচালক অন্য পরিচালকের প্রশংসা করছেন। দেখে ভীষণ ভালো লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘এটা অনেকটা ঈশ্বরের আর এক ঈশ্বরের প্রশংসা করার মতো।’ তৃতীয়জন লিখেছেন, ‘তবে আমি ভীষণ আশ্চর্য হয়ে গেলাম যে উনি শুধুমাত্র পথের পাঁচালী দেখেছেন বাকি দুটো দেখেননি।’
{{/usCountry}}ক্রিস্টোফারকে সত্যজিৎ রায়ের প্রশংসা করতে দেখে খুশি নেট ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘একজন সর্বকালের সেরা পরিচালক অন্য পরিচালকের প্রশংসা করছেন। দেখে ভীষণ ভালো লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘এটা অনেকটা ঈশ্বরের আর এক ঈশ্বরের প্রশংসা করার মতো।’ তৃতীয়জন লিখেছেন, ‘তবে আমি ভীষণ আশ্চর্য হয়ে গেলাম যে উনি শুধুমাত্র পথের পাঁচালী দেখেছেন বাকি দুটো দেখেননি।’
{{/usCountry}}অপু ট্রিলজি সম্পর্কে
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত অপু ট্রিলজিটি পথের পাঁচালী (১৯৫৫), অপরাজিত (১৯৫৬) এবং অপুর সংসার (১৯৫৯) সালে মুক্তি পায়। পথের পাঁচালী অস্কার জেতে ও এই ট্রিলজিটি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল এবং কান, বার্লিন ও ভেনিস চলচ্চিত্র উৎসবে একাধিক সম্মাননা লাভ করেছিল।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তন্বী, হল অপারেশন, কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?
ক্রিস্টোফার নোলানের সাম্প্রতিক মুক্তি সম্পর্কে
নোলানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য ওডিসি’ তার কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ডের (২৬৪ মিলিয়ন ডলার) রেকর্ড গড়েছে। ভারতে ছবিটি প্রথম সপ্তাহেই ১০০ কোটিরও বেশি আয় করেছে , যা ভারতীয় বক্স অফিসে এই বছরের সর্বোচ্চ আয়কারী হলিউড চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বব্যাপী এটি ৩৫০ মিলিয়ন ডলার অতিক্রম করেছে।