Tonni Laha Roy: হাসপাতালে ভর্তি তন্বী, হল অপারেশন, কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?

Tonni Laha Roy: হাসপাতাল থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন তন্বী লাহা রায়, যা দেখে খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে সকলের মনে। হঠাৎ কী হল অভিনেত্রীর? কেনই বা ভর্তি হতে হল হাসপাতালে? এইসব উত্তর নিজের পোস্টের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।

Published on: Jul 25, 2026, 19:30:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Tonni Laha Roy: হাসপাতাল থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন তন্বী লাহা রায়, যা দেখে খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে সকলের মনে। হঠাৎ কী হল অভিনেত্রীর? কেনই বা ভর্তি হতে হল হাসপাতালে? এইসব উত্তর নিজের পোস্টের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।

হাসপাতালে ভর্তি তন্বী
হাসপাতালে ভর্তি তন্বী

হাতে চ্যানেল, হাসপাতালের বেডে শুয়ে অসুস্থ তন্বী। যদিও তার মাঝে কোনও কোনও সময় পড়ছেন বই। হাঁটতে যে অসুবিধা হচ্ছে সেটাও বোঝা গিয়েছে একটি ছবি দেখে। একটিতে আবার ইনজেকশন, ওষুধের ছবিও দেওয়া। সবমিলিয়ে বেশ কঠিন অসুখ যে ধরা পড়েছে শরীরে, সেটা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: অবশেষে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ, Gen Z কে দেখে অনুপ্রাণিত শিলাজিৎ

এই বছরের জন্মদিনের মাসটা একেবারেই ভালো কাটেনি তন্বীর। নিজের জন্মদিন উদযাপন করা তো দূরের কথা ঘুরতে যাওয়ার টিকিট পর্যন্ত বাতিল করে দিতে হয়েছে। নেপথ্যে কারণ হল পেটে ধীরে ধীরে বেড়ে ওঠা টিউমার। একটি বা দুটি নয় বেশ কয়েকটি ছোট বড় টিউমার ধরা পড়েছিল অভিনেত্রীর জরায়ুতে।

চিকিৎসকের শরণাপন্ন হতেই সাজেশন আসে অপারেশনের। তবে অপারেশন করতে হবে একথা শুনে আর পাঁচটা মানুষের মতোই বেশ ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। জীবনের প্রথম অপারেশন বলে কথা! তবে দক্ষ চিকিৎসকের হাতে থাকলে সেটাও যে খুব সহজে সম্ভব হয়ে যায়, নিজের লেখায় স্পষ্ট করেছেন তন্বী।

আরও পড়ুন: স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে কুসুমের কাছে হাত পাতল ইন্দ্রানী, তবে কি এবার মিটবে দূরত্ব?

পোষ্টের মাধ্যমে তন্বী জানিয়েছেন, এখন তিনি অনেকটাই সুস্থ। খুব তাড়াতাড়ি কাজেও ফিরতে পারবেন তিনি। জীবনের প্রথম ওয়েব সিরিজে কাজ করার আগেই এই টিউমার ধরা পড়েছিল কিন্তু পরিচালক অরিন্দম তন্বীকে রিপ্লেস করেননি তো বটেই, বরং তন্বীর সুবিধে মতো করেছেন শুটিং।

অভিনেত্রীর কথায়, এখনও কিছুটা শুটিং বাকি আছে তাই তিনি চান যতো তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরে আসতে। তবে এই কঠিন সময় পরিবারের সাপোর্ট ছাড়া যে কিছুতেই কাটিয়ে উঠতে পারতেন না তিনি, এ কথা বারবার স্বীকার করেছেন অভিনেত্রী। সব মিলিয়ে একটা কঠিন সময় পার করে তিনি এখন অনেকটাই সুস্থ।