স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে কুসুমের কাছে হাত পাতল ইন্দ্রানী, তবে কি এবার মিটবে দূরত্ব?

আয়ুশেরর বিয়ের পর থেকেই কুসুম আর আয়ুশকে নিজের জীবন থেকে একেবারে ছেঁটে বাদ দিয়ে দিয়েছে ইন্দ্রানী। বাড়ির বাকিরা এই বিয়ে মেনে নিলেও ইন্দ্রানী কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না এই বিয়ে। ফলে বারবার সকলের অনুরোধ সত্বেও বড় ছেলে এবং বড় বৌমাকে ঘরে ফিরিয়ে আনে না ইন্দ্রানী।

Published on: Jul 25, 2026, 17:00:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আয়ুশেরর বিয়ের পর থেকেই কুসুম আর আয়ুশকে নিজের জীবন থেকে একেবারে ছেঁটে বাদ দিয়ে দিয়েছে ইন্দ্রানী। বাড়ির বাকিরা এই বিয়ে মেনে নিলেও ইন্দ্রানী কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না এই বিয়ে। ফলে বারবার সকলের অনুরোধ সত্বেও বড় ছেলে এবং বড় বৌমাকে ঘরে ফিরিয়ে আনে না ইন্দ্রানী।

স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে কুসুমের কাছে হাত পাতল ইন্দ্রানী
স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে কুসুমের কাছে হাত পাতল ইন্দ্রানী

এর মধ্যেই এক বন্ধুর বাড়িতে গিয়ে ইন্দ্রানী জানতে পারে কুসুম সেখানে রান্নার কাজ করছে। কুসুমকে লোকের বাড়িতে রান্নার কাজ করতে দেখে আরও বেশি রেগে যায় ইন্দ্রানী। কিন্তু বাড়ির সকলে কুসুমকে গাঙ্গুলি বাড়ির বড় বউ বলে পরিচয় দিলে সেখান থেকে বেরিয়ে যায় ইন্দ্রানী।

আরও পড়ুন: ‘চিরসখা’-র পর আবার ধারাবাহিকে সাবিত্রী চট্টোপাধ্যায়, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

যদিও ইন্দ্রানী জানে না যে তার বড় ছেলে এখন ফুড ডেলিভারির কাজ করে। বড় ছেলের এই কাজের কথা জানতে পেরে সে আরও বেশি রেগে যাবে এ কথা ভেবে ইন্দ্রানীর বন্ধুর বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও আয়ুশ মায়ের সামনে যায় না। শুধু ইন্দ্রানী কেন, কেউ জানতে পারে না সকলের আড়ালে সেদিন দাঁড়িয়ে ছিল আয়ুশ।

এই সবকিছুর মধ্যেই হঠাৎ করেই ইন্দ্রানীর স্বামীর আবার শরীর অসুস্থ হয়ে পড়ে। এর আগে যদিও একবার অসুস্থ হয়ে পড়েছিল ইন্দ্রানীর স্বামী তবে সে যাত্রায় রক্ষা পেয়েছিল সে কিন্তু এবার আবার বাড়িতে চলা অশান্তির জেরে অসুস্থ হয়ে পড়ে আয়ুশের বাবা।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের আগেই সব শেষ! গঙ্গার জন্ম পরিচয় নিয়ে ষড়যন্ত্র, কী করবে এবার সে?

তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলে যে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। কিন্তু বড় ছেলে এবং বড় বৌমা না হলে অপারেশন হবে না এমন নিধান দিয়ে দেয় ইন্দ্রানীর স্বামী। উপায় না পেয়ে অবশেষে ইন্দ্রানী গিয়ে পৌঁছয় কুসুমের বাড়ি।

কুসুমের কাছে নিজের স্বামীর প্রাণ ভিক্ষা চায় ইন্দ্রানী। শাশুড়ি মায়ের এই আবেদন কি ফিরিয়ে দেবে কুসুম? সমস্ত অপমান ভুলে গিয়ে সে কি ফিরে যাবে শ্বশুর বাড়িতে? বাবার অসুস্থতার কথা জানতে পেরে কি করবে আয়ুশ? ‘কুসুম’ ধারাবাহিকের এই তোলপাড় ৫ দিন দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ২৭ থেকে ৩১ জুলাই ঠিক সন্ধ্যে ৬টায়।