...
...
Next Story

Kabir Suman: বিপাকে কবীর সুমন! কোন অভিযোগে গায়কের বিরুদ্ধে করা হল অভিযোগ দায়ের?

Kabir Suman: বরাবরই ঠোঁট কাটা কবীর সুমন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি এমন কিছু কথা বলেন যা নিয়ে তৈরি হয় বিতর্ক। তিনি যে হিন্দুত্বে বিশ্বাস করেন না, এ কথা ইতিমধ্যেই প্রমাণিত। তবে এবার এটি পুরনো বক্তব্যকে ঘিরে কবির সুমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল জাতির কথা নামের এক সংগঠন।

Published on: May 27, 2026, 11:55:53 IST
Advertisement

Kabir Suman: বরাবরই ঠোঁট কাটা কবীর সুমন। মাঝে মধ্যেই তিনি এমন কিছু কথা বলেন যা নিয়ে তৈরি হয় বিতর্ক। তিনি যে হিন্দুত্বে বিশ্বাস করেন না, এ কথা ইতিমধ্যেই প্রমাণিত। তবে এবার এটি পুরনো বক্তব্যকে ঘিরে কবির সুমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ‘জাতির কথা’ নামের এক সংগঠন।

বিপাকে কবীর সুমন!
বিপাকে কবীর সুমন!

‘জাতির কথা’ সংগঠনের সদস্যদের দাবি অনুযায়ী, কবীর সুমন নারী এবং বাঙালি মানুষদের প্রতি যে ভাষা ব্যবহার করেন, একজন বাঙালি তথা হিন্দু হিসাবে সেটি মেনে নেওয়া যায় না। শিল্পীর কথায় হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ম্যাজিক মোমেন্টসকে ব্যান টলিউডের, এবার ফোরাম-ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অর্কর

ওই সংগঠনের সদস্যদের বক্তব্য, ‘কবীর সুমনকে যাতে জেলে ঢোকানো যায় তার জন্য সমস্ত ব্যবস্থা করব আমরা। হিন্দু সমাজের অসম্মান বা তাচ্ছিল্য আমরা সহ্য করব না। তিনি যে কথা বলেছেন তার মূল্য দিতে হবে তাঁকে।’

কী নিয়ে বিতর্ক?

ঘটনাটি সাম্প্রতিক কোনও ঘটনা নয় বরং তিন বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে কবির সুমন কিছু বিরুপ মন্তব্য করেছিলেন যার জন্য গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে খবর এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি। তবে পরবর্তীকালে যদি এমন হয় তাহলে নিয়ম মেনে কাজ করবে পুলিশ।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন রাইমা, জীবনের রহস্য ধরে রাখতে কি এই সিদ্ধান্ত?

তবে বিজেপি ক্ষমতায় আসার পর কবীর সুমন বলেছিলেন, ‘সিপিএম বা তৃণমূল আমলে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত ছিল। আশা করি সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এখনও যদি ভোট হয় তাহলে আমি তৃণমূলকেই ভোট দেব। তবে সেরকম যদি কমিউনিস্ট পার্টি আসে তাহলে আমি তাদের সদস্য হওয়ার চেষ্টা করব এই বুড়ো বয়সেও। তাঁদের জন্য গান গাইব পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks