...
...
Next Story

‘দাদাগিরি’তে এবার বসবে স্বয়ংবর সভা! 'কবে দেবে গলায় মালা', প্রশ্ন ইমন-কুমার শানুর

জি বাংলায় শুরু হয়েছে নতুন দাদার ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এই বছর দাদাগিরির সঞ্চালনার দায়িত্ব রয়েছেন দেব। নিজের মতো করে তিনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই অনুষ্ঠানটিকে। ইতিমধ্যেই দর্শকদের মনে বেশ ভালই জায়গা করে নিয়েছেন অভিনেতা তথা সঞ্চালক দেব।

Published on: Jul 28, 2026, 20:00:58 IST
Advertisement

জি বাংলায় শুরু হয়েছে নতুন দাদার ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এই বছর দাদাগিরির সঞ্চালনার দায়িত্ব রয়েছেন দেব। নিজের মতো করে তিনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই অনুষ্ঠানটিকে। ইতিমধ্যেই দর্শকদের মনে বেশ ভালই জায়গা করে নিয়েছেন অভিনেতা তথা সঞ্চালক দেব।

দাদাগিরিতে এবার বসবে স্বয়ংবর সভা!
দাদাগিরিতে এবার বসবে স্বয়ংবর সভা!

চলতি সপ্তাহে দুটি এপিসোডের মধ্যে একটি এপিসোডে আসবেন নামিদামি সঙ্গীত শিল্পীরা। দেবের সঞ্চালনায় এই প্রথম এই সংগীত শিল্পীরা আসছেন দাদাগিরিতে। ইমন, রাঘব, নেহা কক্কর, অন্বেষা ছাড়াও এই অনুষ্ঠানে আসবেন কুমার শানু।

আরও পড়ুন: শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে সস্ত্রীক জিৎ, ছবির সাফল্য কামনায় দিলেন পুজো

তারকাদের সঙ্গে দাদাগিরি করবেন দেব। প্রতিযোগিতার মাঝেই উঠে আসবে আবার দেবের বিয়ের প্রসঙ্গ। এ আই মশাই দাদাগিরিতে স্বয়ংবর সভার আয়োজনের কথা তুললে লজ্জায় লাল হয়ে যান দেব। কিন্তু দেব কিছু না বললে উপস্থিত সকলে এক বাক্যে রাজি হয়ে যান। এমনকি ইমন দেবের বিয়ের জন্য গানও গেয়ে ফেলেন।

তারকা সংগীত শিল্পীদের উপস্থিতিতে এই অসাধারণ এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়। দাদাগিরির মঞ্চে ইতিমধ্যেই শুভশ্রী থেকে কোয়েল সকলেই এসেছেন বন্ধুকে সাপোর্ট করতে। খুব শীঘ্রই দাদাগিরির মঞ্চে দেখতে পাওয়া যাবে জিৎকেও। আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার প্রচারের উদ্দেশ্যে দাদাগিরিতে আসতে চলেছেন জিৎ।

আরও পড়ুন: এবার দেবের মুখোমুখি উত্তম কুমার! ‘দাদাগিরি’তে আসছে নতুন চমক

দেব এবং জিৎ এর রসায়ন যে ভীষণ ভালো, তার প্রমাণ কিছুদিন আগেই পেয়েছেন সকলে। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই ছবি মুক্তির তারিখ ঘোষণা হতেই দেব নিজের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks