...
...
Next Story

দেবের ফোন হ্যাক! জানেন নিজের ফোনে কোন জিনিস লুকিয়ে রাখেন তিনি?

সাইবার ক্রাইমের ফাঁদে পড়েছেন এমন অভিনেতা অভিনেত্রী প্রচুর রয়েছে ইন্ডাস্ট্রিতে। বলিউড থেকে টলিউড, এমন অভিজ্ঞতা সকলেরই হয়েছে কোন না কোন সময়। কিন্তু এবার দেবের ফোন হল হ্যাক। তবে শুধুমাত্র হ্যাক হয়েছে তা নয়, দেবের ফোন থেকে পালা দিয়েছে এমন অনেক তথ্য যা এতদিন কেউ জানতো না।

Published on: Aug 1, 2026, 22:12:36 IST
Advertisement

সাইবার ক্রাইমের ফাঁদে পড়েছেন এমন অভিনেতা অভিনেত্রী প্রচুর রয়েছে ইন্ডাস্ট্রিতে। বলিউড থেকে টলিউড, এমন অভিজ্ঞতা সকলেরই হয়েছে কোন না কোন সময়। কিন্তু এবার দেবের ফোন হল হ্যাক। তবে শুধুমাত্র হ্যাক হয়েছে তা নয়, দেবের ফোন থেকে পালা দিয়েছে এমন অনেক তথ্য যা এতদিন কেউ জানত না।

জানেন নিজের ফোনে কোন জিনিস লুকিয়ে রাখেন তিনি?
জানেন নিজের ফোনে কোন জিনিস লুকিয়ে রাখেন তিনি?

না, ব্যাপারটা বাস্তবে ঘটেনি বরং দাদাগিরির মঞ্চে ঘটেছে। দাদাগিরিতে এ আই মশাই হ্যাক করে ফেলেছে দেবের ফোন। তবে শুধুমাত্র হ্যাক করে থেমে গিয়েছে তা নয়, দেবের ফোনে কি কি তথ্য আছে সেটাও সে বলে দিয়েছে সকলের সামনে। এই আই মশাই এর কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় দেব।

আরও পড়ুন: বাবা ছেলের সম্পর্কে অন্তরায় রাজনৈতিক মতভেদ, প্রকাশ্যে ‘উইঙ্কল-টুইঙ্কল’- এর টিজার

দাদাগিরি অনুষ্ঠানের আগামী পর্বে দেখতে পাওয়া যাবে এ আই মশাই আর দেবের মধ্যে হওয়া এই কথোপকথন। দেবের ফোন হ্যাক করে এ আই মশাই জানতে পেরেছে, শুধুমাত্র দাদাগিরিতে আসার জন্য কঠিন কঠিন শব্দ শিখেছে দেব। একদম আস্ত একটি ডিকশনারি, নিজের ফোনেই রেখে দিয়েছেন দেব। সঞ্চালনার জন্য এই পরিশ্রম দেখে দেবকে স্যালুট করেছে এআই মশাই।

নতুন বাংলা নতুন দাদা দেব। বিগত এত বছর ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দাদাগিরির সঞ্চালকের ভূমিকায় দেখে অভ্যস্ত দর্শকরা। তাই প্রথমে অনেকের মনেই প্রশ্ন ছিল যে দেব কতটা সফলভাবে সঞ্চালনা করতে পারবেন। তবে দর্শকদের সেই দ্বিধা কেটে গিয়েছে এতদিনে কারণ বিগত কিছুদিনের সফলভাবে দাদাগিরি এগিয়ে নিয়ে চলেছেন দেব।

আরও পড়ুন: ‘মনে হচ্ছে সিরিয়াল দেখছি…’, ‘রামায়ণ’-এ লারাকে দেখে হতাশ নেটপাড়া

ইতিমধ্যেই দেবের মঞ্চে এসেছেন কোয়েল মল্লিক থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই। কিছুদিনের মধ্যেই অতিথি হয়ে আসবেন জিৎ। এসেছেন কুমার শানু, ইমনও। নতুনভাবে নতুন দাদাগিরিকে নিজের মতো করে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করছেন দেব। দেবের এই কঠিন পরিশ্রম যে সার্থক সেটা দর্শকদের ভালোবাসাই প্রমাণ করে দেয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks