...
...
Next Story

এবার দেবের মুখোমুখি উত্তম কুমার! ‘দাদাগিরি’তে আসছে নতুন চমক

নতুন রূপে, নতুনভাবে সেজে এসেছে ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, বরং এবার দেবের সঞ্চালনায় শুরু হয়েছে ‘দাদাগিরি’। নিজের মতো করে ধীরে ধীরে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলেছেন দেব। দর্শকদের ভালবাসাও পাচ্ছেন মন ভরে। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি, অনেকেই দাদাগিরির মঞ্চে খেলতে দেখা গিয়েছে।

Published on: Jul 27, 2026, 19:30:19 IST
Advertisement

নতুন রূপে, নতুনভাবে সেজে এসেছে ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, বরং এবার দেবের সঞ্চালনায় শুরু হয়েছে ‘দাদাগিরি’। নিজের মতো করে ধীরে ধীরে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলেছেন দেব। দর্শকদের ভালবাসাও পাচ্ছেন মন ভরে। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি, অনেকেই দাদাগিরির মঞ্চে খেলতে দেখা গিয়েছে।

এবার দেবের মুখোমুখি উত্তম কুমার!
এবার দেবের মুখোমুখি উত্তম কুমার!

এবার দাদাগিরিতে উত্তম কুমারের মুখোমুখি হতে চলেছেন দেব! তবে ইনি মহানায়ক উত্তম কুমার নন। ইনি হলেন উত্তম কুমার মন্ডল। পেশায় বহুরূপী। দাদাগিরির মঞ্চে নিজের অভিনবত্ব তুলে ধরবেন উত্তম কুমার মন্ডল। নেচে গেয়ে মুগ্ধ করবেন সকলকে। হাসি ঠাট্টার মাঝে আবার উঠে আসবে দেবের বিয়ের প্রসঙ্গ।

আরও পড়ুন: এবার ইন্দিরার মুখোমুখি স্নেহা, অন্নপূর্ণা কি পাবে বিচার?

‘দাদাগিরি’- র আসন্ন এপিসোডের এই ছোট্ট ঝলক দেখে ইতিমধ্যেই মুগ্ধ দর্শকরা। তবে বারবার দেবের বিয়ের প্রসঙ্গ এইভাবে তুলে ধরায় কেউ কেউ বিরক্তও বটে। আবার অনেকে মন্তব্য করে লিখেছেন, এবার সকলেই দেবের বিয়ে দেখতে চায়।

আরও পড়ুন: মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর! অভিনেতার পোস্ট দেখে হইচই নেট পাড়ায়

দেব এবং জিৎ এর রসায়ন যে ভীষণ ভালো, তার প্রমাণ কিছুদিন আগেই পেয়েছেন সকলে। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই ছবি মুক্তির তারিখ ঘোষণা হতেই দেব নিজের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks