...
...
Next Story

ডিগ্রীর বাজারে কেনাবেচা হয় শিক্ষার, লড়াই করতে মাঠে নামছেন ডাক্তার কাকু

আগামী ১৮ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ অভিনীত ছবি ডাক্তার কাকু। পাভেল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Published on: Aug 28, 2026, 16:34:58 IST
Advertisement

আগামী ১৮ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ অভিনীত ছবি ‘ডাক্তার কাকু’। পাভেল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের ভূমিকায় অভিনয় করবেন ঋদ্ধি সেন। প্রথমে শিক্ষক দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পরে সেটি পিছিয়ে গিয়ে ১৮ সেপ্টেম্বর করে দেওয়া হয়।

লড়াই করতে মাঠে নামছেন ডাক্তার কাকু
লড়াই করতে মাঠে নামছেন ডাক্তার কাকু

ছবি মুক্তির আগে এবার মুক্তি পেল ছবির টিজার। কয়েক মিনিটের টিজার দেখলেই বোঝা যায় যে আবার সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘চলো পাল্টাই’ ছবিতে তিনি একজন বাবা হয়ে যে লড়াই লড়েছিলেন এবার কিছুটা তেমনই লড়াই লড়তে চলেছেন তিনি তবে এবার শুধুমাত্র একজন বাবা হয়ে নয় একজন ডাক্তার হয়েও তিনি এই লড়াই লড়বেন।

আরও পড়ুন: 'আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজটা করতে পারব না', কী হল স্বস্তিকার?

টিজারে দেখানো হয়েছে, ডাক্তার কাকু অর্থাৎ প্রসেনজিতের ছেলে বাবার কাছে পড়াশোনা করতে চায় না বরং সে ভর্তি হতে চায় বিশেষ কোচিংয়ে যেখানে আগে থেকেই সেই প্রশ্নপত্র অনুযায়ী ছাত্রদের তৈরি করা হয় যে প্রশ্নপত্র পরীক্ষায় আসবে। কিন্তু এই অন্যায় কিছুতেই মেনে নিতে পারেন না ডাক্তার কাকু।

আরও পড়ুন: বিগ বসের আগে স্পেশাল প্রস্তুতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী

টিজার দেখে ইতিমধ্যেই বেশ খুশি হয়েছেন দর্শকরা। প্রসেনজিৎ এবং ঋদ্ধি ছাড়া ছবিতে অভিনয় করবেন রজতাভ দত্ত, এনা সাহা, পরিচালক পাবেন নিজেই। এই প্রসঙ্গে বলে রাখা ভালো এনা শুধুমাত্র এই ছবির অভিনেত্রী নয় বরং তিনি এই ছবির প্রযোজকও বটে।

ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বিশ্বরূপ বিশ্বাস, বাসুদেব মুখোপাধ্যায়, দীপক দাস, সত্য প্রিয় মুখোপাধ্যায়, রাজীব দাস, জয় বদলানি, তুলিকা বসু, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks