‘আমার তো রাগ জমে ছিল’, ভরত - তনুশ্রীর নাচ দেখে রেগে আগুন অভিনেতার মেয়ে
বিগ বসের ঘরে সব থেকে সিনিয়র মোস্ট প্রতিযোগী হলেন ভরত কল। বয়োজ্যেষ্ঠ হলেও তিনি যেভাবে সকলের সঙ্গে তালে তাল মিলিয়ে সমস্ত টাস্ক করছেন, তাতে তাঁর এই অনুষ্ঠানের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।
বিগ বসের ঘরে সব থেকে সিনিয়র মোস্ট প্রতিযোগী হলেন ভরত কল। বয়োজ্যেষ্ঠ হলেও তিনি যেভাবে সকলের সঙ্গে তালে তাল মিলিয়ে সমস্ত টাস্ক করছেন, তাতে তাঁর এই অনুষ্ঠানের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। ভালোবাসার কথা যদি বলতেই হয় তাহলে অবশ্যই বলতে হয় নন্দিনী আর রাজবীরের কথা। তবে এক্ষেত্রে পিছিয়ে নেই ভরত কল আর তনুশ্রীর কেমিস্ট্রিও।
ভরত-তনুশ্রীর নাচ দেখে রেগে আগুন অভিনেতার মেয়ে
ভরত কলের স্ত্রীর নাম যেহেতু জয়শ্রী তাই বিবাহ বার্ষিকীর দিন বিগ বসের ঘরে কেক কেটে সবার আগে তনুশ্রীকে খাইয়ে দেন ভরত। তিনি এও বলেন, দুজনের নামের মধ্যে যেহেতু মিল আছে তাই তিনি জয়শ্রীর অনুপস্থিতিতে তনুশ্রী কেক খাইয়ে সেলিব্রেট করলেন নিজের বিবাহ বার্ষিকী।
এছাড়াও দাদার দরবারে তনুশ্রীর সঙ্গে নাচ করতেও দেখা যায় ভরত কলকে। এই প্রসঙ্গে যখন অভিনেতা স্ত্রীকে প্রশ্ন করা হয় তিনি সাফ জানিয়ে দেন, নন্দিনী আর রাজবীরের সম্পর্ক পরবর্তীকালে টিকবে কিনা বা এই সম্পর্ক খেলার জন্য তৈরি হয়েছে কিনা সেটা তিনি না বলতে পারলেও তনুশ্রী আর ভরত কলের মধ্যে যদি কোনও কিছু হয়ে থাকে সেটা শুধুমাত্র গেম প্ল্যান ছাড়া আর কিছু নয়।
তবে জয়শ্রী ভীষণ কুল থাকলেও ভরত কলের মেয়ে কিন্তু ভীষণ বিরক্ত। বাবার সঙ্গে অন্য মহিলাকে নাচতে দেখে সে একেবারেই খুশি নয়। সে বলে, 'যেদিন আমি আমার বাবার নাচ দেখলাম তখন আমার ভীষণ রাগ হয়েছিল। আমার মধ্যে খুব রাগ জমে ছিল। আমার খালি মনে হচ্ছিল কেন আমার বাবার সাথে নাচ করছে। আমার একদম ভালো লাগেনি। মা কিছু না মনে করলেও আমার খুব রাগ হয়েছিল।'
বোঝাই যাচ্ছে মেয়ে বাবার প্রতি ভীষণ পজেজিভ। যতই খেলার জন্য নাচ বা গান হোক না কেন বাবাকে অন্য কারও সঙ্গে একেবারেই মেনে নিতে পারছে না ভরত কলের মেয়ে। যদিও জয়শ্রী নিজের স্বামীকে বিশ্বাস করেন ভীষণভাবে তাই তিনি একেবারেই চিন্তিত নন।
Home/Entertainment/‘আমার তো রাগ জমে ছিল’, ভরত - তনুশ্রীর নাচ দেখে রেগে আগুন অভিনেতার মেয়ে