Amitabh Bachchan: ‘সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ঝড় উঠবে…’, সময়ের বক্তব্যে উদ্বিগ্ন অমিতাভ?

Amitabh Bachchan: সময় রায়নার এই বিতর্ক ঘিরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। অনেকেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। কিন্তু এবার স্বয়ং অমিতাভ বচ্চন নিজের ব্লগে এমন কিছু কথা বললেন, যা দেখে সকলে আন্দাজ করছেন তিনি সময়কে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন।

Published on: Apr 11, 2026, 19:01:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Amitabh Bachchan: সময় রায়নার প্রত্যাবর্তন হল বিতর্ক দিয়ে। খুব সাম্প্রতি তিনি নিজের কামব্যাক শো ‘স্টিল অ্যালাইভ’-এ বেশ কিছু বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে আবার তৈরি করেছেন বিতর্ক। এই অনুষ্ঠানেই তিনি জানিয়েছেন ২০২৫ সালে তিনি যখন ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, তখন হট সিটে বসে তাঁর মাথায় এসেছিল তিনি অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করবেন, পোলিওর বিজ্ঞাপন করেও কেন নিজের ছেলেকে তিনি নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না?

‘সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ঝড় উঠবে…’, সময়ের বক্তব্যে উদ্বিগ্ন অমিতাভ?
‘সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ঝড় উঠবে…’, সময়ের বক্তব্যে উদ্বিগ্ন অমিতাভ?

সময় রায়নার এই বিতর্ক ঘিরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। অনেকেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। কিন্তু এবার স্বয়ং অমিতাভ বচ্চন নিজের ব্লগে এমন কিছু কথা বললেন, যা দেখে সকলে আন্দাজ করছেন তিনি সময়কে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন।

আরও পড়ুন: প্রতীকী প্রতিবাদের ভঙ্গিতে ওঠে কটাক্ষের সুর, এবার ‘আত্মপ্রচার’ করে পালটা জবাব জীতুর

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, ‘প্রতিদিন মাথায় নতুন নতুন চিন্তা ভাবনা এবং ধারণা আসে, প্রত্যেকটিকেই অধ্যাবসায়ের সঙ্গে অনুসরণ করার আকাঙ্ক্ষা জাগে মনে। কিন্তু সবকিছু একেবারে গুছিয়ে ওঠা সম্ভব নয় তাই একেবারে একটি করে কাজ করার নীতিকেই অনুসরণ করতে হয়। কিন্তু ক্রমাগত মন আপনাকে মনে করিয়ে দেয় যে কী কী কাজ এখনও বাকি।’

বিগ বি আরও লেখেন, ‘আপনি যখন সবকিছু চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে নিশ্চিন্তে বিশ্রাম করছেন তখন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ঝড় উঠবে যা আপনার মনোযোগকে এমন ভাবে টেনে নিয়ে যাবে যে কোনটি আসল জিনিস তা বিচার করা কঠিন হয়ে যায়। হয়তো প্রয়োজনীয় কিছু বিষয়বস্তুকে উপেক্ষা করতে হয় মাঝেমধ্যে আবার সবকিছুকেই মনোযোগ দিতে হয়।’

সবশেষে তিনি লেখেন, ‘এখনও কিছু উত্তর খোঁজার সুযোগ রয়েছে। এখন একটা বোতামের চাপেই জ্ঞান আরোহন করা সম্ভব। মস্তিষ্কের বোতাম নয় বরং ইন্টারনেটের একটি বোতামের আড়ালেই সবকিছু ঢাকা পড়ে থাকে। যারা সেই আদিম যুগ পেরিয়ে এসেছেন এবং বর্তমান সময়ে বসবাস করছেন তাদের জন্য এটা অত্যন্ত বিভ্রান্তজনক, কোনটা সত্যি গুরুত্বপূর্ণ এটা বোঝা কঠিন হয়ে যায়।’

আরও পড়ুন: এবার আপনার বেডরুমে পৌঁছে যাবে ভুতেরা! কোন ওটিটিতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?

অমিতাভ বচ্চন এই গোটা লেখায় কারও নাম বা তিনি কেন এই লেখাটি লিখলেন সেটির ব্যাখ্যা না দিলেও অনেকেই আন্দাজ করছেন সময় রায়নার বক্তব্য ছড়িয়ে পড়ার পরেই মানসিক উদ্বেগের মধ্যে পড়েছেন অমিতাভ বচ্চন।

যদিও অমিতাভ বচ্চন সরাসরি কিছু না বললেও ইতিমধ্যেই মুকেশ খান্না এই গোটা ঘটনাটির জন্য সময়কে একহাত নিয়েছেন। তিনি একটি ভিডিয়ো পোস্ট করে সময়কে কুকুরের লেজের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘সময় হল এমন একটি কুকুরের লেজ যাকে যতই আটকে রাখুন না কেন, ছেড়ে দিলে সে আবার বেঁকে যাবেই।’