ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু। বর্তমানে তাঁকে 'কমলা নিবাস' ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানে তাঁকে পল্লবী চরিত্রে দেখা যাচ্ছে। কিন্তু এর মাঝেই একেবারে অন্য লুকে দেখা মিলল নায়িকার। তবে কী কোনো নতুন কাজের খবর দিলেন তিনি?

সাদা-কালো ফ্রেমে দেবাদৃতা
শনিবার দেবাদৃতা সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করলে। সেখানে সাদাকালো ফ্রেমে ধরা দেন তিনি। চাওড়া পাড়ের শাড়ি, কলমকারী ব্লাউজ, বাধা চুল, ছোট্ট ঝুমকো আর হালকা মেকআপে ধরা দেন নায়িকা। ছবিটি প্রকাশ্যে আসতেই নায়িকাকে অনুরাগীরা ভালোবাসায় ভরে দেন। অনেকে তো আবার তাঁকে মহানায়িকার সঙ্গে তুলনা করেন।
এক অনুরাগী কমেন্টে লেখেন, 'চোখ সামলে, যত্ন করিস বেটা,তোর দাদুর ভাবনা আশির্বাদ হিসাবে পথ পেয়েছিস সোনা,"আমার সুচিত্রা সেন"চোখ যতটা অভিনয়ের গভীরে আনা সম্ভব চেষ্টা রাখিস, কারণ এটা ক্যামেরার কাজ, মুখের কাছাকাছি থাকে,কথা না বলে অসাধারণ ভাবেই বোঝানো যায়,মাথা ঠাণ্ডা রাখতেই হবে, ভালো থাকিস।'
আর একজন লেখেন, 'সুচিত্রা সেনের সাথে অনেকটা মিল আছে। খুব সুন্দর লাগছে।' আর এক ব্যক্তি লেখেন, 'আমাদের সুচিত্রা সেন।' আর একজন অনুরাগী লেখেন, 'সুচিত্রা সেন লাগছে।'