...
...
Next Story

নেননি বাবার সাহায্য, সফলতার অন্যরকম গল্প শোনালেন মৃণাল-পুত্র দেবপ্রিয়

খুব কম বয়স থেকেই নিজের যোগ্যতার দ্বারা টলিউডের আলাদা পরিচিতি তৈরি করেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। মৃণাল মুখোপাধ্যায়ের ছেলে এবং জোজোর ভাই হলেও নিজের ব্যক্তিগত পরিচয়কে কখনো হাতিয়ার হিসেবে কাজে লাগাননি অভিনেতা।

Published on: Oct 14, 2026, 13:57:25 IST
Advertisement

খুব কম বয়স থেকেই নিজের যোগ্যতার দ্বারা টলিউডের আলাদা পরিচিতি তৈরি করেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। মৃণাল মুখোপাধ্যায়ের ছেলে এবং জোজোর ভাই হলেও নিজের ব্যক্তিগত পরিচয়কে কখনো হাতিয়ার হিসেবে কাজে লাগাননি অভিনেতা। অন্যদিকে প্রথম দিন থেকেই ছেলেকে মৃণাল মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, দেবপ্রিয়র কাজের জন্য তিনি কারোর কাছে হাত পাততে পারবেন না।

সফলতার অন্যরকম গল্প শোনালেন মৃণাল-পুত্র দেবপ্রিয়
সফলতার অন্যরকম গল্প শোনালেন মৃণাল-পুত্র দেবপ্রিয়

ফলে বাবার থেকে অর্জন করা অভিনয় শিক্ষাটুকুকে শুধুমাত্র অবলম্বন করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে দিয়েছিলেন দেবপ্রিয়। দাদাগিরির মঞ্চে দেবপ্রিয় শোনালেন টলিউডের নিজেকে প্রতিষ্ঠিত করার এক অন্যরকম গল্প।

আরও পড়ুন: উত্তর মিললেই পাবেন টাকা! স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’

দেবপ্রিয় জানান, ছোট থেকেই তিনি সংগীতের তালিম নিয়েছিলেন বাবা এবং মায়ের ইচ্ছামতো। কিন্তু জ্ঞানমঞ্চে যখন তিনি প্রথম অভিনয় করেন তখন তিনি বুঝতে পারেন যে, অভিনয়টাই আগামী দিনে তাঁর নেশা এবং পেশা হতে চলেছে। এরপর কেটে যায় বেশ কিছু বছর। অবশেষে তিনি সুযোগ পান অঞ্জন দত্তের প্রোডাকশন হাউজের ‘তিন পেনি অপেরা’ ছবিতে কাজ করার।

অভিনেতা বলেন, ‘আমার যাত্রাটা খুব একটা সহজ ছিল না কারণ বাবা প্রথম দিন বলে দিয়েছিলেন যে তোমার জন্য আমি কারোর কাছে হাত পাতব না। তাই সেই জায়গায় আমি কোনও সাহায্য পাই নি। তবে ‘তিন পেনি অপেরা’ ছবিতে আমার অভিনয় দেখে স্বনামধন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আমাকে ‘জুলফিকার’ ছবিতে অভিনয় করার সুযোগ দেন। আমি প্রথম একটি বড় সংস্থার সঙ্গে যুক্ত হতে পারি। তারপর ধীরে ধীরে এগিয়ে যাই।’

আরও পড়ুন: পুজোর আগেই ছোটপর্দায় শরৎচন্দ্রের ‘সব্যসাচী’, কোন চ্যানেলে দেখা যাবে আবিরকে?

প্রসঙ্গত, দেবপ্রিয় সর্বশেষ অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এমপারার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে। এছাড়াও গণশত্রু, মৌচাক, বিভীষণ, আসছে আবার শবর, দ্য একেন সহ একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন দেবপ্রিয়। অভিনয় করেছেন নেতাজি ধারাবাহিকেও।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks