...
...
Next Story

'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?

টলিউডকে যিনি একা হাতে এগিয়ে নিয়ে গিয়েছেন কয়েক দশক ধরে তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি হলেন টলিউডের ইন্ডাস্ট্রি। খুব সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন অভিনেতা।

Published on: Aug 21, 2026, 13:30:44 IST
Advertisement

টলিউডকে যিনি একা হাতে এগিয়ে নিয়ে গিয়েছেন কয়েক দশক ধরে তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি হলেন টলিউডের ইন্ডাস্ট্রি। খুব সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন অভিনেতা। সব মিলিয়ে তিনি যে এই গোটা ইন্ডাস্ট্রির ছাতা, সেটা এক কথায় সকলেই স্বীকার করেন। কিন্তু এবার দেবশ্রী রায়ের মুখে শুনতে পাওয়া গেলে একদম অন্যরকম সুর।

'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?
'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?

দেবশ্রী এবং প্রসেনজিৎ দুজনে ছোটবেলার বন্ধু তথা একে অপরের প্রাক্তন স্বামী-স্ত্রী। ১৯৯২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি। কিন্তু দুর্ভাগ্যবশত ১৯৯৫ সালে দুজনের পথ আলাদা হয়ে যায়। বর্তমানে দুজনেই নিজেদের জীবনে খুব খুশি।

আরও পড়ুন: মেয়ের কল্যাণে পুজোর আয়োজন, দুই সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন পূজা

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেবশ্রী এমন কিছু বললেন যাতে সেই পুরনো সম্পর্ক নিয়ে পুনরায় কাঁটাছেঁড়া শুরু হল। একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে উত্তম কুমারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে দেবশ্রী বললেন, ইন্ডাস্ট্রি মানেই উত্তম কুমার। অন্য কেউ ইন্ডাস্ট্রি হতে পারে না।

কী বললেন দেবশ্রী?

চলতি বছর উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে দেবশ্রী বলেন, ‘উত্তম কুমার যেভাবে অভিনয় করেছেন, যেভাবে তিনি এক্সপ্রেশন দিয়েছেন, দেখলে যেন মনে হয় আজকেই দিয়েছেন। এত বছর পরেও ওঁকে দেখে আমাদের শেখার আছে। উনি ছাড়া টলিউড ইন্ডাস্ট্রি হতেই পারে না। উনি হলেন আমাদের ‘ইন্ডাস্ট্রি’। উত্তম কুমার ছাড়া আমাদের ‘ইন্ডাস্ট্রি’ নয়। টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ অন্য কাউকে বলা চলে না।’

নাম না করেই যে দেবশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এ কথা বললেন তা বলার অপেক্ষা রাখে না। তবে দেবশ্রীর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই অভিনেত্রীর মন্তব্যকে সমর্থন জানিয়ে কমেন্ট বক্সে লিখেছেন, ‘ইন্ডাস্ট্রি মানেই হল উত্তম কুমার। অন্য কাউকে চিন্তা করাই যায় না।’ তবে কেউ কেউ আবার মনে করেন, উত্তম কুমার বাংলা সিনেমার মহানায়ক হলেও বাংলা চলচ্চিত্রের ‘ইন্ডাস্ট্রি’ মানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks