...
...
Next Story

সতীপীঠ কালীঘাটে দস্যুর চরিত্রে মন্দার, তবে কি এবার ধারাবাহিকে পদার্পণ দেবাশীষের?

Debasish Mondal:কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। কালিঘাট ধারাবাহিকের নতুন প্রমো, যা দেখে একপ্রকার ভীষণ খুশি দর্শকরা। এই প্রোমোয় ব্রহ্মানন্দ রূপে দেখতে পাওয়া যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়কে। বহুদিন পর অরিন্দমকে ছোট পর্দায় দেখে খুশি দর্শকরা।

Published on: Aug 4, 2026, 22:03:00 IST
Advertisement

Debasish Mondal: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘সতীপীঠ কালিঘাট’ ধারাবাহিকের নতুন প্রমো, যা দেখে একপ্রকার ভীষণ খুশি দর্শকরা। এই প্রোমোয় ব্রহ্মানন্দ রূপে দেখতে পাওয়া যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়কে। বহুদিন পর অরিন্দমকে ছোট পর্দায় দেখে খুশি দর্শকরা। এছাড়াও ছোট্ট শিশু শিল্পী মহনিয়া পাল অভিনয় করবেন মুখ্য চরিত্রে।

তবে কি এবার ধারাবাহিকে পদার্পণ দেবাশীষের?
তবে কি এবার ধারাবাহিকে পদার্পণ দেবাশীষের?

তবে মুক্তি পাওয়া প্রমোয় আরও একজন ভীষণভাবে নজর কেড়েছেন তিনি হলেন দেবাশীষ মন্ডল। ধারাবাহিকের প্রমোয় ডাকাত সর্দারের চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে অভিনেতাকে। খুব স্বাভাবিকভাবেই দেবাশীষকে ছোট পর্দায় দেখে সকলের মনে একটাই প্রশ্ন জেগেছে, তবে কি এবার ছোট পর্দায় অভিনয় করতে চলেছেন দেবাশীষ?

সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আনন্দবাজার ডট কমকে অভিনেতা জানান, ডাকাত সর্দারের ভূমিকায় তাঁকে দেখে অনেকেই ভেবেছেন হয়তো তিনি ছোট পর্দায় এবার অভিনয় করতে চলেছেন। যদিও ছোট পর্দায় অভিনয় করার ব্যাপারে তাঁর কোনও অসুবিধা কখনওই ছিল না। তবে তিনি এই ধারাবাহিককে অভিনয় করবেন না বরং শুধুমাত্র প্রমো এবং প্রচারের জন্যই অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: ‘ওঁর জীবন নিয়ে আমি কখনও…’, জিয়ার মৃত্যুর এত বছর পর যা বললেন সুরজ

সতীপীঠ কালীঘাট প্রমো প্রসঙ্গে

‘সতীপীঠ কালীঘাট’ কোন ধারাবাহিকের বদলে বা কোন স্লটে দেখানো হবে সেটা জানা না গেলেও এবার ধারাবাহিকের একটি নতুন প্রমো মুক্তি পেল যা দেখে গায়ে কাঁটা দিল দর্শকদের। ‘সাধক বামাক্ষ্যাপা’ ধারাবাহিকের পর আবার নতুন একটি চরিত্র নিয়ে আসছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়।

এই ধারাবাহিকে সাধক ব্রহ্মানন্দের চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে ধারাবাহিকের মা কালীর চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনও প্রকাশ্য নয়। তবে স্লট অথবা অন্য অভিনেতা-অভিনেত্রীদের নাম প্রকাশ্যে না এলেও এই নতুন প্রমো কিন্তু ইতিমধ্যেই মুগ্ধ করেছে সকলকে।

ধারাবাহিকের যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সাধক ব্রহ্মানন্দ মায়ের আরাধনায় নিজেকে নিমজ্জিত করেছে। মা কালী তাকে আদেশ দেন, কালীঘাটে মাকে যেন প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে কালীঘাটে তখন ঘটছে একটা অন্য ঘটনা। সদ্য বিবাহিত একটি ছোট্ট কন্যা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ডাকাতের সম্মুখীন হয়।

ডাকাতদের কথামতো সমস্ত গয়না তাদের খুলে দিলেও সেই ডাকাতরা প্রহার করে সেই ছোট্ট নববধূকে। নিজেকে বাঁচাতে যখন মায়ের স্মরণ নেয় সে, ঠিক তখনই সেখানে আবির্ভূত হন মা কালী। মায়ের সেই ভয়ংকর রূপ দেখে সকলে চমকে যায়। ডাকাত সর্দার ক্ষমাপ্রার্থী হয়ে শরণাপন্ন হয় মায়ের।

আরও পড়ুন: ফোন থেকে পাঞ্জাবি, জোরকদমে চলছে কেনাকাটা, সায়কের দাদার বিয়ে? জল্পনা তুঙ্গে

এই ভাবেই ব্রহ্মানন্দের হাত ধরে ধীরে ধীরে কালীঘাটে স্থাপিত হয় মা কালীর মন্দির। এই ধারাবাহিকের হাত ধরে দর্শকরা জানতে পারবেন মায়ের আবির্ভাব থেকে প্রতিষ্ঠার মহাযাত্রা, সাক্ষী থাকবে ভক্তি আর মায়ের অলৌকিক মহিমার। তবে এই ধারাবাহিক কবে থেকে সম্প্রচারিত হবে, জানানো হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks