...
...
Next Story

রাজকীয় ঐতিহ্যের পেছনে লুকিয়ে রহস্য, কে করবে সমাধান?

রাজকীয় বাড়ি, তার ঐতিহ্য, পরিবারের ভেতরে থাকা রহস্য, একটি চুরি আর অনেক খুন, এই সবকিছু নিয়েই আসছে দেবীপক্ষ। আগামী ২ অক্টোবর হইচই-এর পর্দায় আসতে চলেছে এই ওয়েব সিরিজ।

Published on: Sep 15, 2026, 15:30:51 IST
Advertisement

রাজকীয় বাড়ি, তার ঐতিহ্য, পরিবারের ভেতরে থাকা রহস্য, একটি চুরি আর অনেক খুন, এই সবকিছু নিয়েই আসছে ‘দেবীপক্ষ’। আগামী ২ অক্টোবর হইচই-এর পর্দায় আসতে চলেছে এই ওয়েব সিরিজ। ইতিমধ্যেই সিরিজের প্রথম লুক প্রকাশ্যে এনেছে ডিজিটাল প্লাটফর্ম। ঘোষণা করে দেওয়া হয়েছে সিরিজ মুক্তির তারিখ।

রাজকীয় ঐতিহ্যের পেছনে লুকিয়ে রহস্য
রাজকীয় ঐতিহ্যের পেছনে লুকিয়ে রহস্য

সিরিজের যে ঝলক প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি বিশাল বড় রাজবাড়ী যার নতুন বউ হিসেবে এসেছেন ঊষসী। ঊষসীর শাশুড়ি মায়ের চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য। এছাড়াও রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, নীলাঙ্কুর মুখোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, ঐশী সহ আরও অনেকে।

আরও পড়ুন: অনস্ক্রিন বউ নন্দিনী নয়, বিগ বসের ঘরে এই প্রতিযোগীকে সমর্থন সোমরাজের

সিরিজ দেখে যেটুকু বোঝা গিয়েছে তা হল বিশাল বড় রাজবাড়িতে বছরের পর বছর পুজো হয় মা কালীর। কিন্তু অপরাজিতার ছেলের বিয়ের পরেই মায়ের সোনার জিভ চুরি হয়ে যায়। সব দোষ চলে যায় নতুন বৌমার ঘাড়ে। সকলের একটাই ধারণা নতুন বৌমা এসেই নাকি এই চুরি করেছে।

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মেতে উঠেছে গোটা টলিউড, নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত

অনেকদিন পর ঊষসীকে আবার ওয়েব সিরিজের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। এছাড়াও সুস্মিতের সঙ্গে ঊষসীকে দেখে সকলের মনে পড়ে যাচ্ছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের কথা। প্রতিবারের মতো অপরাজিতা এবারেও অনন্য। অপরাজিতার অন্যরকম লুক দেখে ইতিমধ্যেই দর্শকরা বুঝে গিয়েছেন এই সিরিজ দর্শকদের নিরাশ করবে না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks