...
...
Next Story

'ভয়ঙ্কর রকম অন্যায় হচ্ছে', রাহুল-মৌমিতা বিতর্কে সাফ জবাব দেবলীনার

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আসল কারণ এখনো অধরা, এখনও রাহুলের পরিবার এবং কাছের মানুষটার এই মৃত্যু যেন মন থেকে মেনে নিতে পারছেন না, কিন্তু তার মধ্যেই আচমকা রাহুলকে ঘিরে তৈরি হল নতুন বিতর্ক।

Published on: Aug 24, 2026, 14:30:28 IST
Advertisement

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আসল কারণ এখনো অধরা, এখনও রাহুলের পরিবার এবং কাছের মানুষটার এই মৃত্যু যেন মন থেকে মেনে নিতে পারছেন না, কিন্তু তার মধ্যেই আচমকা রাহুলকে ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রাহুল এবং মৌমিতাকে একসঙ্গে দেখতে পাওয়া যায়।

রাহুল-মৌমিতা বিতর্কে সাফ জবাব দেবলীনার
রাহুল-মৌমিতা বিতর্কে সাফ জবাব দেবলীনার

মৌমিতা পণ্ডিত এই ভিডিও প্রসঙ্গে দাবি করেন তিনি রাহুলের খুব কাছের বন্ধু। নিজেকে রাহুলের ‘প্রেমিকা’ বলেও সম্বোধন করেছিলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে তৈরি হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ইন্ডাস্ট্রি একাধিক ব্যক্তিত্ব মৌমিতাকে কটাক্ষ করে পোস্ট করেন। অন্যদিকে মৌমিতা বারবার দাবি করেন তিনি জনপ্রিয় হওয়ার জন্য এই ভিডিও ভাইরাল করেননি।

আরও পড়ুন: '২৩ বছর পরেও স্বস্তির জায়গা', শুভ্রজিৎকে পাশে নিয়ে প্রেমের বার্তা প্রেরণার

মৌমিতার কথায়, তিনি যদি সত্যিই জনপ্রিয় হতে চাইতেন তাহলে রাহুলের সঙ্গে তাঁর চ্যাট তিনি ফাঁস করে দিতেন। ভিডিওটি তিনি হোয়াটস অ্যাপে পোস্ট করেছিলেন সেখান থেকেই ভাইরাল হয়ে যায়। ক্রমাগত সকলের কথার আক্রমণে তিনি জর্জরিত হয়ে রয়েছেন, কিন্তু তিনি এমন কিছু করেননি যার জন্য এত কথা শুনতে হবে তাঁকে।

আরও পড়ুন: মালদ্বীপে চুপি চুপি বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব, কাকে দিলেন মন?

দেবলীনা কথায়, রাহুল সব সময় সব কিছুতেই স্পষ্ট কথা বলতে ভালোবাসতেন। তিনি যদি আর জীবিত থাকতেন হয়তো তিনি নিজের বক্তব্য রাখতেন কিন্তু যখন তিনি নেই তখন তাঁর হয়ে বা এই বিষয় নিয়ে কারও কোনও কথা বলাই উচিত নয়। অন্য জগতে থেকেও যদি তিনি এই সব কিছু দেখেন তাহলে ভীষণ কষ্ট পাবেন, তাই সকলের উচিত এই বিষয়টি নিয়ে আর না কথা বলা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ছবিওয়ালা’। যেখানে রাহুলের সঙ্গে অভিনয় করেছিলেন দেবলীনা। রাহুল তো বটেই দেবলীনার অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন দর্শকরা। কাকতালীয়ভাবে এই ছবিতেও রাহুলের মৃত্যু দেখানো হয়েছিল, রাহুল এখন এই পৃথিবীতে নেই তাই খুব স্বাভাবিকভাবেই এই সিনেমা দেখে আবার আবেগপ্রবণ হয়ে পড়েন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks