...
...
Next Story

Dulari: বাসে চেপে গ্রাম থেকে আসছে ‘দুলারী’, নাম ভূমিকায় অভিনয় করবেন কে?

Dulari: খুব সম্প্রতি জি বাংলায় একটি নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে নিয়ে আসা হয়, যেখানে দেখতে পাওয়া যায় বাক্স পেটরা বোঝাই করা একটি বাস গ্রাম থেকে শহরের দিকে এগিয়ে আসছে। পেছনে রয়েছে পাহাড়, আর টিমটিম করে জ্বলতে থাকা কিছু আলো।

Published on: May 12, 2026, 22:38:40 IST
Advertisement

Dulari: খুব সম্প্রতি জি বাংলায় একটি নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে নিয়ে আসা হয়, যেখানে দেখতে পাওয়া যায় বাক্স পেটরা বোঝাই করা একটি বাস গ্রাম থেকে শহরের দিকে এগিয়ে আসছে। পেছনে রয়েছে পাহাড়, আর টিমটিম করে জ্বলতে থাকা কিছু আলো। ধারাবাহিকের লট এখনও না জানানো হলেও ধারাবাহিকের নাম প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেলের তরফ থেকে।

বাসে চেপে গ্রাম থেকে আসছে ‘দুলারী’
বাসে চেপে গ্রাম থেকে আসছে ‘দুলারী’

এই ধারাবাহিকের নাম হতে চলেছে ‘দুলারী’। নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটি মেয়ের গল্প নিয়ে তৈরি হবে এই সিনেমাটি। তবে গল্পে ঠিক কি দেখানো হবে সেটা এই মুহূর্তে জানানো হয়নি। স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারে তৈরি হওয়া এই ধারাবাহিকের নাম ভূমিকায় কারও অভিনয় করবেন তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে।

আরও পড়ুন: 'সবটা চলে গেল আমার...', কাকে হারানোর কষ্ট এখনও তাড়া করে বেড়ায় রণজয়কে?

ধারাবাহিকের প্রথম ঝলক যখন প্রকাশ্যে নিয়ে আসা হয় তখন অনেকেই দাবি করেন এই ধারাবাহিকে অঙ্কিতা অথবা শ্বেতাকে যেন আনা হয়। তবে খবর, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দেবপ্রিয়া বসুকে। এই মুহূর্তে দেবপ্রিয়ার দিদি দেবাদৃতা ‘কমলা নিবাস’ ধারাবাহিকে পল্লবীর ভূমিকায় অভিনয় করছেন।

আরও পড়ুন: খুলে গেল সমস্ত জট! আর্যর সামনে রাজনন্দিনীর খুনি, কে সেই আপনজন?

সূত্র মারফত দেবপ্রিয়ার কথা জানা গেলেও ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও জানা সম্ভব হয়নি। যদিও এইটুকু জানা গিয়েছে কিছুদিনের মধ্যেই পুরুলিয়ায় শুরু হয়ে যাবে ধারাবাহিকের শ্যুটিং। এবার দেখার পালা, দেবপ্রিয়া কার বিপরীতে জুটি বাঁধতে চলেছেন ধারাবাহিকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks