...
...
Next Story

দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন দীপিকা! স্বামী রণবীরের সঙ্গে রবিবার সকাল সকাল দিলেন সুখবর

ছোট্ট দুয়া এবার দিদি হতে চলেছে! ফের মা হতে চলেছেন দীপিকা পাডুকোন। রবিবার সকালে ইনস্টাগ্রামে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তার দ্বিতীয় সন্তানের আসার খবরটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন নায়িকা।

Published on: Apr 19, 2026, 11:07:18 IST
Advertisement

ছোট্ট দুয়া এবার দিদি হতে চলেছে! ফের মা হতে চলেছেন দীপিকা পাডুকোন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ফের অন্তঃসত্ত্বা নায়িকা। তবে সেই বিষয়ে দীপিকা বা রণবীর কেউই মুখ খোলেননি। অবশেষে রবিবার সকাল সকাল অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তাঁরা।

দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন দীপিকা! স্বামী রণবীরের সঙ্গে দিলেন সুখবর
দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন দীপিকা! স্বামী রণবীরের সঙ্গে দিলেন সুখবর

আরও পড়ুন: এই বিশেষ ব্যক্তির অনুরোধে ৩টি ভোজপুরি ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ! জানেন তিনি কে? একটিতে সঙ্গে জয়াও ছিলেন

রবিবার ইনস্টাগ্রামে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা তাঁর দ্বিতীয় সন্তান আসার খবরটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। মেয়ের দুয়ার মাধ্যমেই এই খবর অনুরাগীদের কাছে পৌঁছে দেন।

দীপিকা তাঁদের মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে থাকা সুন্দর ছবি শেয়ার করেছেন। যা থেকে কিন্তু স্পষ্টভাবে আভাস পাওয়া যায় তিনি ফের মা হতে চলেছেন। এই ভাবেই আসলে ইঙ্গিতে তিনি ঘোষণা করেছেন যে তাঁদের পরিবারে আবারও নতুন সদস্য আসতে চলেছে। ছবিটি পোস্ট করে নায়িকা ক্যাপশনে দুটি ইভেল আই ইমোজি দিয়েছেন।

পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে। তাঁরা ভালোবাসা ও অভিনন্দনে কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন। তবে কেবল অনুরাগীরাই নন চলচ্চিত্র জগতের তাঁদের বন্ধুরাও ভালোবাসা জানিয়েছেন। অভিনেতা ভূমি পেডনেকার লিখেছেন, ‘অভিনন্দন’, অন্যদিকে সামান্থা একাধিক হার্ট ইমোজি দিয়েছেন। অনেক ভক্ত এটিকে দীপিকার গর্ভধারণের অন্যতম মিষ্টি ঘোষণা বলেছেন।

আরও পড়ুন: 'জলভাত হয়ে যাবে…', টুয়েথ ফেলের ইমেজ ভেঙে নতুন নতুন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মেধা

প্রসঙ্গত, রণবীরের জন্য এই বছরটি তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের অন্যতম সেরা বছর তা বলাই যায়। কারণ তাঁর ‘ধুরান্ধর দ্য রিভেঞ্জ’ ছবিটি ব্লকবাস্টার হয়েছে। তা মধ্যেই আবার বাবা হতে চলেছেন তিনি। অন্যদিকে, দীপিকাকে এরপর শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ ছবিতে দেখা যাবে। রণবীর ও দীপিকা ২০১৮ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের কন্যা দুয়ার জন্ম হয়।

যদিও দুয়ার জন্মের আগে দীপিকার ফেক প্রেগনেন্সির গুঞ্জন রটে ছিল। অনেকেই জল্পনা করেছিলেন নায়িকা সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন, অনেকে আবার তাঁর শারীরিক পরিবর্তনও তেমন ভাবে চোখে না পড়া নিয়েও নানা মন্তব্য করেছিলেন। তবে শেষে, সন্তান জন্মের কয়েকদিন আগে, উন্মুক্ত বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে এই সব জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছিলেন দীপিকা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe