ধোসা ডেটে দীপিকা-রণবীর! দ্বিতীয় প্রেগনেন্সি চুটিয়ে উপভোগ করছেন হবু মা

এই মুহূর্তে দ্বিতীয় প্রেগনেন্সি পিরিয়ড কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। কাজের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে সবসময় দীপিকার পাশে রয়েছেন রণবীর। দুজনেই এই মুহূর্তে কাটাচ্ছেন নিজেদের কোয়ালিটি টাইম। এর মধ্যেই সম্প্রতি মুম্বইয়ের একটি দোকানে এই তারকা জুটিকে দেখতে পাওয়া গেল ধোসা খেতে।

Published on: Jul 15, 2026, 12:54:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই মুহূর্তে দ্বিতীয় প্রেগনেন্সি পিরিয়ড কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। কাজের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে সবসময় দীপিকার পাশে রয়েছেন রণবীর। দুজনেই এই মুহূর্তে কাটাচ্ছেন নিজেদের কোয়ালিটি টাইম। এর মধ্যেই সম্প্রতি মুম্বইয়ের একটি দোকানে এই তারকা জুটিকে দেখতে পাওয়া গেল ধোসা খেতে।

ধোসা ডেটে দীপিকা-রণবীর!
ধোসা ডেটে দীপিকা-রণবীর!

প্রেগনেন্সি চলাকালীন বিভিন্ন খাবার খাওয়ার ক্রেভিং হয়। কখনো আইসক্রিম খেতে ইচ্ছা করে কখনো আবার ঝাল ঝাল কিছু। দীপিকাও মাঝেমধ্যেই তাই নিজের পছন্দের খাবার খাওয়ার স্বাদ মিটিয়ে নিচ্ছেন। তেমনি মঙ্গলবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই তারকা জুটিকে মুম্বাইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় ধোসা খেতে দেখা গেল। ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।

আরও পড়ুন: শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, দীপিকা এবং রণবীর একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে বেরোচ্ছেন। দুজনেই ক্যাজুয়াল পোশাক বেছে নিয়েছেন এই ধোসা ডেটের জন্য। দীপিকা পরেছিলেন একটি কো - অর্ড ড্রেস এবং রণবীর পরেছিলেন একটি টি-শার্ট এবং কালো প্যান্ট। দুজনেই পড়েছিলেন ফেস মাস্ক, তাই দুজনের মুখই ভালো করে দেখা যায়নি।

দীপিকার দ্বিতীয় সন্তান প্রসঙ্গে

এই বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় দীপিকা এবং রণবীর দুজনেই একটি পোস্ট করে জানান, দীপিকা দ্বিতীয় মাতৃত্বকে স্বাগত জানাতে চলেছেন। দুয়ার একটি ছবি পোস্ট করেছিলেন তাঁরা, যেখানে দেখতে পাওয়া গিয়েছিল দুবাই একটি প্রেগনেন্সি কিট ধরে রয়েছে। কিটে দুটি গোলাপী রেখা ছিল যা দেখে বোঝাই যাচ্ছিল যে দুয়া এবার বড় দিদি হতে চলেছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে শুধুমাত্র একটি ইভিল আই ইমোজি ব্যবহার করেছিলেন দীপিকা।

দীপিকা ও রণবীর ২০১৮ সালে ইতালিতে তাঁদের কোঙ্কনি ও সিন্ধি উভয় ঐতিহ্যকে সম্মান জানিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তান দুয়া জন্মগ্রহণ করে।

আরও পড়ুন: চেনা মুখ নয়, ‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?

কাজের দিক থেকে, শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছাড়াও দীপিকা আল্লু অর্জুনের সঙ্গে তার আসন্ন ছবি ‘রাকা’ নিয়ে ব্যস্ত আছেন। ‘রাকা’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি এবং প্রযোজনা করেছে সান পিকচার্স। ছবিটি ২০২৭ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, রণবীরকে শেষবার আদিত্য ধরের ‘ধুরান্ধর দ্য রিভেঞ্জ’-এ দেখা গিয়েছিল এবং সম্প্রতি ‘ডন ৩’ নিয়ে ফারহান আখতারের সঙ্গে তার চলমান বিবাদের কারণে তিনি আলোচনায় রয়েছেন।