...
...
Next Story

চোখে জল নিয়ে করতে হয়েছিল ঘর পরিষ্কার, ঠিক কী ঘটেছিল দীপিকার সঙ্গে?

দীপিকা বলিউডের প্রমিসিং অভিনেত্রীদের মধ্যে একজন। যদিও এই মুহূর্তে তিনি দুই সন্তানকে নিয়ে ব্যস্ত। অভিনয় জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে তিনি এখন আপাতত সংসারে মন দিয়েছেন। কিন্তু যে অভিনেত্রীর অভিনয় মানুষের চোখে জল পর্যন্ত এনে দিয়েছিল, সেই অভিনেত্রীকে নাকি চোখে জল নিয়ে করতে হয়েছিল পরিচারিকার কাজ?

Published on: Nov 23, 2026, 14:00:20 IST
Advertisement

দীপিকা বলিউডের প্রমিসিং অভিনেত্রীদের মধ্যে একজন। যদিও এই মুহূর্তে তিনি দুই সন্তানকে নিয়ে ব্যস্ত। অভিনয় জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে তিনি এখন আপাতত সংসারে মন দিয়েছেন। কিন্তু যে অভিনেত্রীর অভিনয় মানুষের চোখে জল পর্যন্ত এনে দিয়েছিল, সেই অভিনেত্রীকে নাকি চোখে জল নিয়ে করতে হয়েছিল পরিচারিকার কাজ?

চোখে জল নিয়ে করতে হয়েছিল ঘর পরিষ্কার
চোখে জল নিয়ে করতে হয়েছিল ঘর পরিষ্কার

কী ঘটেছিল?

চলচ্চিত্র জগতে প্রবেশ করার আগে মুম্বইয়ে অনুপম খেরের অ্যাক্টিং স্কুল অ্যাক্টর প্রিপিয়ার্স - এ তিন মাসের একটি কোর্স করেছিলেন। গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে সেই পুরনো দিনের কথা স্মরণ করতে গিয়ে অনুপম দীপিকার সঙ্গে ঘটা একটি ঘটনার কথা বলেন যেখানে অভিনয় করতে গিয়ে তিনি প্রায় কেঁদেই ফেলেছিলেন।

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে লড়াইয়ে নামবেন দেব, বড়দিনে আসছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’

অনুপম বলেন, দীপিকা আমাদের দ্বিতীয় ব্যাচের ছাত্রী ছিলেন। তিনি একজন অসাধারণ মডেল ছিলেন। ফারাহ শাহরুখের সঙ্গে দীপিকাকে তাঁর ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যেহেতু দীপিকা একজন মডেল এবং অত্যন্ত শিক্ষিত পরিবার থেকে এসেছিলেন তাই তাঁর হাঁটা চলায় সেটার প্রভাব পড়েছিল। তিনি এতটাই নিখুঁত ছিলেন যে সেটা এক এক সময় বিশ্বাসযোগ্য হতো না।

আরও পড়ুন: 'এটা বিগ বসের বাড়ি পর্যন্ত থাক', সৌরভের কোন কথায় সহমত পোষণ করলেন না দাদা?

চলচ্চিত্র জগতে প্রবেশের আগে দীপিকা মডেল হিসেবে কাজ করতেন এবং ২০০৬ সালে কন্নড় ছবি 'ঐশ্বর্য'-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০০৭ সালে ফারাহ খানের হাত ধরে 'ওম শান্তি ওম' ছবির মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয় এবং তিনি বড় সুযোগ পান। ইমতিয়াজ আলির ককটেল (২০১২) ছবিতে ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করার আগে তিনি বাচনা এ হাসিনো, লাভ আজ কাল এবং হাউসফুল-এর মতো ছবিতে অভিনয় করেন।

দীপিকা পাডুকোনের আসন্ন চলচ্চিত্র সম্পর্কে

দীপিকা এখন 'কিং' ছবির মুক্তির অপেক্ষায় আছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খানের পাশাপাশি রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি এবং রানী মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২৪শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং বক্স অফিসে এটি নাগার্জুনার 'কিং ১০০'-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks