দিল্লি হাইকোর্ট থেকে হাজিরা দেওয়ার নির্দেশ গেল অমিতাভ বচ্চনের কাছে। অভিনেতা তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষায় যে মামলা করেছিলেন, সেই মামলা যদি তিনি চালিয়ে নিয়ে যেতে চান তাহলে ব্যক্তিগতভাবে তাঁকে হাজিরা দিতে হবে আদালতের সামনে। এমনটাই নির্দেশ এল হাইকোর্ট থেকে।

বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একটি বেঞ্চ শুক্রবার এই নির্দেশনা জারি করে। জানানো হয়, ২০২২ সালের নভেম্বর মাসে কোর্টের তরফ থেকে অমিতাভ বচ্চনের একতরফা ব্যক্তিগত অধিকার সংরক্ষণ করা হয়েছে। তবে দুই ক্ষেত্রেই সমঝোতা হয়েছিল। কিন্তু কিছু প্রশাসনিক কারণে অমিতাভ বচ্চনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সেটেলমেন্টে সই করা সম্ভব হয়নি। তাই অভিনেতার আইনজীবী আরো কিছু সময় চেয়েছেন যাতে অভিনেতা সই করার জন্য কিছুটা সময় পান, যা মঞ্জুর করেছে কোর্ট।
আরও পড়ুন: 'দেব যদি পরিচালনা করে, আমি নায়ক হতে রাজি', ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের
অমিতাভ বচ্চনকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি অভিনেতা সেটেলমেন্টে সই না করেন তাহলে তাঁকে নিজেকে কোর্টে হাজিরা দিতে হবে। আগামী দিনে তিনি যদি আর কোনও দাবি রাখতে চান কোর্টের কাছে তাহলে স্বশরীরে তাঁকে আসতে হবে কোর্টে।
আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে
{{/usCountry}}আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে
{{/usCountry}}প্রসঙ্গত, ২০২২ সালে অমিতাভ বচ্চন একটি মামলা করেছিলেন কারণ কোন বানেগা ক্রোড়পতি সম্পর্কিত একটি অ্যাপ চালানো হয়েছিল যেখানে বিনা অনুমতিতে তাঁর কন্ঠ এবং ছবি ব্যবহার করা হয়েছিল। আগামী দিনে যাতে অন্য কোনও ব্যবসায় তাঁর ছবি এইভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে তিনি মামলা করেছিলেন।