...
...
Next Story

‘ইয়ে লে হেলমেট পেহেন', ‘ধুরন্ধর ২'- এর জামিল জামিলি স্টাইলে সচেতনতা ছড়াল দিল্লি পুলিশ

দিল্লি পুলিশ হোক অথবা কলকাতা পুলিশ, সিনেমার স্টাইলে সচেতনতা ছড়ানোর ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার! ‘ধুরন্ধর’ ছবিটি যখন বক্স অফিসে হিট হয়েছিল সেই সময়েও মাদক বিরোধী প্রচার করতে দেখা দিয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে। এবার আবার অনবদ্য স্টাইলে সচেতনতা ছড়াল দিল্লি পুলিশ।

Published on: Mar 25, 2026, 21:38:55 IST
Advertisement

দিল্লি পুলিশ হোক অথবা কলকাতা পুলিশ, সিনেমার স্টাইলে সচেতনতা ছড়ানোর ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার! ‘ধুরন্ধর’ ছবিটি যখন বক্স অফিসে হিট হয়েছিল সেই সময়েও মাদক বিরোধী প্রচার করতে দেখা দিয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে। এবার আবার অনবদ্য স্টাইলে সচেতনতা ছড়াল দিল্লি পুলিশ।

‘ধুরন্ধর ২' স্টাইলে সচেতনতা ছড়াল দিল্লি পুলিশ
‘ধুরন্ধর ২' স্টাইলে সচেতনতা ছড়াল দিল্লি পুলিশ

‘ধুরন্ধর ২’ ছবির অন্যতম অভিনেতা রাকেশ বেদি অভিনীত জামিল জামিলি চরিত্রটিকে কেন্দ্র করে একটি নিরাপত্তার বার্তা দেওয়া হল দিল্লি পুলিশের তরফ থেকে। যে পোস্টার শেয়ার করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে সেখানে দেখা যাচ্ছে, রাকেশ অভিনীত ক্যারেক্টারের ক্যারিকেচার রয়েছে যার হাতে ধরা কালো রঙের হেলমেট।

আরও পড়ুন: আবারও অর্ণর পরিচালনায় ধরা দেবেন সোহিনী, এবার কোন অবতারে দেখা যাবে অভিনেত্রীকে?

ছবির ক্যাপশনে লেখা, ‘বাচ্চা হে তু মেরা, ইয়ে লে হেলমেট পেহেন।’ এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রাকেশ বেদির এই ডায়লগ গোটা সিনেমার একটি আইকনিক ডায়লগ। ছবিটি শেয়ার করে ক্যাপশনে দিল্লি পুলিশের তরফ থেকে লেখা, ‘হেলমেট পড়লেই সেয়ানা!’

আরও পড়ুন: কলকাতায় এসেই নস্টালজিক কপিল দেব, পা ছুঁয়ে সম্মান জানালেন টলি স্টার দেব

প্রসঙ্গত, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও দুরন্ত ফলাফল করেছে 'ধুরন্ধর' ২' । সিনেমার গল্প থেকে শুরু করে চরিত্র, সবকিছুই মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। বলিউড থেকে টলিউড, এমন কোনও পরিচালক বা শিল্পী নেই যারা এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হননি।

ট্রেড অ্যানালিস্টদের মতে, যে গতিতে সিনেমাটি এগোচ্ছে, তাতে খুব শীঘ্রই এটি ৭০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে। ‘ধুরন্ধর’-এর প্রথম পার্ট বিশ্বজুড়ে ১৩০০ কোটি টাকা আয় করেছিল। এবার বিশেষজ্ঞরা বাজি ধরছেন যে, আমিরের ‘দঙ্গল’-এর অল-টাইম রেকর্ড ২০৭০ কোটি টাকা ভেঙে দিতে পারে এই সিক্যুয়েল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks