ভালোবাসা-প্রতিশোধের এক অদ্ভুত মেলবন্ধন, ‘দেশু ৭’ বলবে হার না মানার গল্প

মুক্তির আর এক সপ্তাহ বাকি অবশেষে হতে চলেছে সমস্ত অপেক্ষার অবসান। তার আগে জমকালো ভাবে অনুষ্ঠিত হলো দেব-শুভশ্রীর আগামী ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জিৎ। প্রত্যেকের আশীর্বাদ নিয়ে মুক্তি পেল দেশু ৭- এর অফিসিয়াল ট্রেলার।

Published on: Oct 8, 2026, 22:25:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মুক্তির আর এক সপ্তাহ বাকি অবশেষে হতে চলেছে সমস্ত অপেক্ষার অবসান। তার আগে জমকালো ভাবে অনুষ্ঠিত হলো দেব-শুভশ্রীর আগামী ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জিৎ। প্রত্যেকের আশীর্বাদ নিয়ে মুক্তি পেল ‘দেশু ৭’- এর অফিসিয়াল ট্রেলার।

‘দেশু ৭’ বলবে হার না মানার গল্প
‘দেশু ৭’ বলবে হার না মানার গল্প

ট্রেলার প্রসঙ্গে

ট্রেলার শুরু হতেই দেখতে পাওয়া যাচ্ছে নায়ক নায়িকার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যার পেছনে রয়েছে বিরাট বড় ইতিহাস। নায়ক ভারতের সেনাবাহিনীর একজন সদস্য হয়েও কীভাবে জেলে বন্দী হলো তা নিয়েও রয়েছে একটা গল্প।

আরও পড়ুন: ট্রেলার মুক্তির আগেই নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা, ‘দেশু ৭’-এর ভাগ্য দর্শকদের হাতে ছাড়লেন দেব

নিজের কাজ আর ডিউটি বজায় রাখার জন্য বারবার তাকে হারাতে হয়েছে তার কাছের মানুষকে। কিন্তু ফিরে এসেও কি তাকে কাছে পেল সে? এর মধ্যেই কোনও কারণে খলনায়কের প্রবেশ, কেনই বা নায়কের গোটা পরিবারের উপর তার আক্রোশ, হঠাৎ করে নায়িকার রাজনীতিতে প্রবেশ করার কারণ কি? রয়েছে আরও অনেক না বলা প্রশ্ন যার উত্তর পাওয়া যাবে ছবি মুক্তির সময়।

ছবির গল্প যে দুর্দান্ত হতে চলেছে সেটা ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে। তার থেকেও যেটা বোঝা যাচ্ছে সেটা হলো একটি বড় মাপের ছবি তৈরি করেছেন দেব। কিছু কিছু অ্যাকশন দেখানো হয়েছে দক্ষিণী স্টাইলে। কাঞ্চন মল্লিককেও অ্যাকশন মোডে দেখবেন দর্শকরা। অনির্বাণের স্টাইল নিয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: 'সাবিত্রী আন্টির সঙ্গে ৫ মিনিটের জন্য বসা যায় না', কেন এমন কথা বললেন প্রসেনজিৎ?

‘দেশু ৭’ মুক্তি পাবে আগামী ১৬ অক্টোবর। আরও বাজেটে তিনটি ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে এই ছবিটি। এবার দেখার পালা, ছবির গল্প মানুষকে কতটা আকর্ষণ করে।