...
...
Next Story

উত্তরবঙ্গে শেষ BAD-এর শ্যুটিং, বিদায়বেলায় রঙের খেলায় মাতলেন দেব-রুক্মিণী

এই মুহূর্তে জোর কদমে চলছে বাইক এম্বুলেন্স দাদা ছবির শুটিং। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছিল যেখানে দেখা গিয়েছিল উত্তরবঙ্গে জোর কদমে চলছে আসন্ন ছবির শ্যুটিংয়ের কাজ। আপাতত উত্তরবঙ্গের কাজ শেষ তাই বিদায়বেলায় আবির খেলায় মাখলেন দেব-রুক্মিণী।

Published on: Mar 2, 2026, 20:16:52 IST
Advertisement

এই মুহূর্তে জোর কদমে চলছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির শুটিং। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছিল যেখানে দেখা গিয়েছিল উত্তরবঙ্গে জোর কদমে চলছে আসন্ন ছবির শ্যুটিংয়ের কাজ। আপাতত উত্তরবঙ্গের কাজ শেষ, তাই বিদায়বেলায় আবির খেলায় মাখলেন দেব-রুক্মিণী।

রঙের খেলায় মাতলেন দেব-রুক্মিণী
রঙের খেলায় মাতলেন দেব-রুক্মিণী

সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি রঙিন ছবি পোস্ট করেন দেব, যার ক্যাপশন দেখলেই বোঝা যাচ্ছে, উত্তরবঙ্গের কাজ আপাতত শেষ তাই সতীর্থ এবং ভালোবাসার মানুষের সঙ্গে লাল নীল, হলুদ, গেরুয়া রঙে রঙিন হয়েছেন দেব।

আরও পড়ুন: 'লেজেন্ড বোধহয় এমনই হন...', মাঝ আকাশে সৌরভের কর্মকাণ্ড দেখে মুগ্ধ মিমি

প্রথম ছবিটিই যেন ভালোবাসার ছোঁয়া দিয়ে যায় সকলের মনে কারণ প্রথম ছবিতেই দেখা যাচ্ছে কমলা রঙে রঙিন হয়েছেন দেব রুক্মিণী। আবির মাখতে দেখা যায় প্রবীণ সহশিল্পী শুভাশিস মুখোপাধ্যায়কে। ছিলেন বাকি ক্রু মেম্বাররাও।

এই দিন শুভাশিস মুখোপাধ্যায়ের কপালে গেরুয়া রঙ দিতে দেখা যায় দেবকে। প্রদত্তরে তিনিও দেব এবং রুক্মিণীকে মাখিয়ে দেন রঙ। এই দিন দেব পরেছিলেন এওটি হলুদ রঙের গেঞ্জি এবং কালো রঙের ট্রাউজার। অন্যদিকে রুক্মিণী একটি সাদা রঙের টিশার্ট এবং জিন্স পরেছিলেন। যদিও সাদা টি শার্টটি পরবর্তীকালে রঙিন টিশার্টে পরিণত হয়েছিল!

সিনেমা প্রসঙ্গে

তবে রুক্মিণী ছাড়া এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করবেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিক। অভিনয় করবেন ছোট পর্দার আরও একজন প্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়।

আরও পড়ুন: 'ও খুব সিরিয়াস মেয়ে... ', কোয়েলের রাজনীতি যোগ নিয়ে যা বললেন শতাব্দী

প্রসঙ্গত, জলপাইগুড়ির করিমুল হক নিজের বাইককে একটি অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করেছিলেন শুধুমাত্র সাধারণ মানুষকে সময়মতো হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য। করিমুল হকের এই কাজের জন্য তাঁকে ২০১৭ সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে।

সেই করিমুল হকের জীবন এবার ফুটে উঠবে বড় পর্দায়। দেবের হাত ধরে একজন সাধারন মানুষের জীবনের নানান অজানা কাহিনী জানতে পারবেন দর্শকরা। ইতিমধ্যেই দেব নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেলেছেন করিমুল হকের আদলে, তবে সেই প্রস্তুতি কতটা মানুষের মন জয় করতে পারবে সেটাই এখন দেখার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe