প্রতি বছরের মতো এই বছরেও ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে ছবি উপহার দিতে চলেছেন দেব। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘প্রজাপতি ২’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। এই মুহূর্তে আগামী ছবির প্রচারে বেজায় ব্যস্ত অভিনেতা। তবে তার মধ্যেই হল প্রি বার্থডে সেলিব্রেশন।

সম্প্রতি একটি ক্যাফেতে জিৎ গঙ্গোপাধ্যায়, জ্যোতির্ময়ী, ইধিকা এবং অনুমেঘার সঙ্গে কেক কাটতে দেখা যায় দেবকে। এটি ছিল অভিনেতার জন্মদিনের প্রি সেলিব্রেশন। ছোট্ট অনুমেঘার সঙ্গে চলতে থাকে খুনসুটি।
আরও পড়ুন: 'ঋষি কাপুরের মতোই দেবও... ', দুই অভিনেতার মধ্যে কোন বিশেষ মিল দেখতে পান জিৎ?
জন্মদিনের এই আগাম সেলিব্রেশনের মধ্যেই একটি বড় ঘোষণা করলেন দেব। যদিও আসল চমক যে তিনি জন্মদিনের দিনেই দেবেন সে কথাও জানান অভিনেতা। দেব বলেন, আগামী বছর আমি এমন একটি বাংলার গল্প বলব যা বাংলায় কোনওদিন হয়নি।
দেবের এই কথা শুনে বোঝাই যাচ্ছে তিনি ইতিমধ্যেই তাঁর আগামী ছবির সমস্ত প্ল্যানিং করে রেখেছেন। প্রজাপতি ২ ছবির মুক্তির দিনেই তিনি নিজের আগামী ছবির কথা প্রকাশে নিয়ে আসবেন। ওই একই দিনে ডবল ধামাকা আর কি।
তবে বাংলার গল্প বলতে দেব ঠিক কি বোঝাতে চেয়েছেন, সেটা তিনি স্পষ্ট করেননি। এই বাংলা বলতে তিনি তৎকালীন সময়ের কথা বলতে চেয়েছেন নাকি অতীত সময়ের কিছু গল্প তুলে ধরবেন সেটা একমাত্র অভিনেতা ছাড়া আর কেউ জানেন না।
{{/usCountry}}তবে বাংলার গল্প বলতে দেব ঠিক কি বোঝাতে চেয়েছেন, সেটা তিনি স্পষ্ট করেননি। এই বাংলা বলতে তিনি তৎকালীন সময়ের কথা বলতে চেয়েছেন নাকি অতীত সময়ের কিছু গল্প তুলে ধরবেন সেটা একমাত্র অভিনেতা ছাড়া আর কেউ জানেন না।
{{/usCountry}}আরও পড়ুন: 'ও তো এমনি এমনি যায়নি, ডাকা হয়েছিল... ', মেসি বিতর্কে শুভশ্রীর পাশে রচনা
প্রসঙ্গত, প্রজাপতি সিনেমায় যেমন একটি বাবা ছেলের গল্প দেখেছিল দর্শকরা ঠিক তেমনি আবারও বাবা ছেলের সেই ভালোবাসাই পর্দায় ফুটে উঠবে। তবে সবকিছু এক থাকলেও এই ছবিতে প্রথম সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে।
বাস্তব জীবনেও তিনি নিজের বিয়ে নিয়ে একেবারেই চিন্তিত নন। গোটা ইন্ডাস্ট্রি তথা অভিনেতার পরিবারের সকলেই যখন দেবের বিয়ে নিয়ে খুব উৎসাহী তখন দেব নিজের বিয়ে নিয়ে এখনই চিন্তা ভাবনা করতে চান না। আপাতত তিনি চান নিজের কেরিয়ারে ফোকাস করতে।