‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু তিনি কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারার জন্য দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ, যেখানে তিনি জানান যে আউটডোর শুটিং থাকার জন্য দেবের আহ্বানে সাড়া দিতে পারেননি অভিনেতা।

এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই চিঠির জবাব দিলেন দেব। শুধু জবাব দিলেন তা নয়, প্রিয় দাদার জন্য করে দিলেন একটি বিশেষ ব্যবস্থা। প্রসেনজিতের চিঠি শেয়ার করে কী লিখলেন দেব? বুম্বাদার জন্য কোন বিশেষ ব্যবস্থা করে দিলেন তিনি?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিঠি শেয়ার করে দেব লেখেন, ‘প্রিয় বুম্বাদা, তোমার ভালবাসা আশীর্বাদ এবং আন্তরিক শুভেচ্ছা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমার এই জীবনের নতুন অধ্যায়ে তোমার মত একজন মানুষের উৎসাহ ও শুভকামনা আমাকে আরো বেশি আত্মবিশ্বাস জোগায়। তুমি ট্রেলার লঞ্চে না থাকতে পারলেও তোমার ভালোবাসা সবসময় আমার সঙ্গে আছে।’
এরপর দেব জানান, তিনি তাঁর আসন্ন ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য বিশেষভাবে দেখানোর ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতামত এই ছবির জন্য ভীষণ মূল্যবান বলেই মনে করেন দেব। আগামী দিনে বড় দাদার মতো বুম্বাদা এই ভাবেই যেন পাশে থাকেন, এমন কামনা করে নিজের লেখা শেষ করেন দেব।
{{/usCountry}}এরপর দেব জানান, তিনি তাঁর আসন্ন ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য বিশেষভাবে দেখানোর ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতামত এই ছবির জন্য ভীষণ মূল্যবান বলেই মনে করেন দেব। আগামী দিনে বড় দাদার মতো বুম্বাদা এই ভাবেই যেন পাশে থাকেন, এমন কামনা করে নিজের লেখা শেষ করেন দেব।
{{/usCountry}}আরও পড়ুন: মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
‘দেশু ৭’ প্রসঙ্গে
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেব এবং শুভশ্রী আবার জুটি বাঁধলেন এই ছবির মাধ্যমে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় স্বশরীরে গিয়ে ছবির প্রচার করছেন তাঁরা। আজ, ১১ অক্টোবর তারকেশ্বরের উদয়ন সিনেমা হলে ছবি প্রচার করছেন এই তারকা জুটি।
কিছুদিন আগেই হয়েছে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান, যেখানে বড় চমক ছিল জিতের উপস্থিতি। দেবের আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিৎ। অনুষ্ঠান মঞ্চ থেকে জিৎ ঘোষণা করেন, আগামী দিনে যদি দেব আবার ছবি পরিচালনা করেন তাহলে অবশ্যই সেই ছবিতে তিনি অভিনয় করতে চান। নিঃসন্দেহে এই ঘোষণা দেব এবং জিৎ উভয় অভিনেতার অনুরাগীদের কাছে একটি বিশেষ খবর।