...
...
Next Story

Dev: লাকিকে হারিয়ে শোকস্তব্ধ দেব, ‘প্রিয়’-র আত্মার শান্তি কামনায় করলেন শ্রাদ্ধর আয়োজন

Dev: ভোট গণনার দিন অর্থাৎ ৪ মে যখন গোটা পশ্চিমবঙ্গ তাকিয়ে রয়েছে ফলাফলের দিকে ঠিক তখনই আচমকাই দেবের বাড়ি থেকে শোনা গিয়েছিল একটি দুঃসংবাদ। গত সোমবার সকালে চির বিদায় নেয় দেবের ভীষণ আদরের পোষ্য লাকি। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

Published on: May 8, 2026, 17:10:04 IST
Advertisement

Dev: ভোট গণনার দিন অর্থাৎ ৪ মে যখন গোটা পশ্চিমবঙ্গ তাকিয়ে রয়েছে ফলাফলের দিকে ঠিক তখনই আচমকাই দেবের বাড়ি থেকে শোনা গিয়েছিল একটি দুঃসংবাদ। গত সোমবার সকালে চির বিদায় নেয় দেবের ভীষণ আদরের পোষ্য লাকি। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

লাকিকে হারিয়ে শোকস্তব্ধ দেব
লাকিকে হারিয়ে শোকস্তব্ধ দেব

দেবের বাড়ির দুই পোষ্য, লাকি আর হ্যাপিকে প্রায় সকলেই চেনে। অনুষ্ঠান মঞ্চ হোক অথবা ফটো সেশন, মাঝেমধ্যেই লাকি আর হ্যাপিকে দেখতে পাওয়া গিয়েছে ক্যামেরার সামনে। কিন্তু এই দুজনের মধ্যে একজনকে হারিয়ে বিমর্ষ হয়ে পড়েছিলেন অভিনেতা।

আরও পড়ুন: ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’, কেন হল এত দেরি?

৪ তারিখ লাকিকে হারানোর পর ৮ মে বাড়িতে একটি বিশেষ পুজোর আয়োজন করলেন অভিনেতা। ভাত মাংস থেকে রসগোল্লা, লাকির সমস্ত প্রিয় খাবার সাজিয়ে দেওয়া হয় তার ছবির সামনে। খুব স্বাভাবিকভাবেই এই দিন ভারাক্রান্ত হয়ে থাকে দেবের মন।

সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ পুজোর কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন দেব, যেখানে দেখতে পাওয়া যায় হ্যাপিকে সঙ্গে নিয়ে লাকির ছবির পাশে বসে রয়েছেন অভিনেতা। হ্যাপিও বাধ্য সন্তানের মতো দেবের পাশে বসে রয়েছে। সব সময়ের খেলার সঙ্গিকে হারিয়ে সেও আজ ভীষণ বিমর্ষ।

ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘তুমি যেখানেই থাকো, ভালো থেকো লাকি।’ লাকিকে হারিয়ে দেবের মন যে একেবারেই ভালো নেই তা তাঁর মুখ দেখলেই স্পষ্ট হয়ে যায়। তবে শুধু পারিবারিক দিক থেকে নয়, রাজনৈতিক দিকেও শাসক দলের যেভাবে ভরাডুবি হয়েছে তাতে করে দেবের মন মেজাজ এখন একদমই ভালো নেই।

আরও পড়ুন: ‘শুধু মানুষ চিনছি…’, পিয়ার সঙ্গে ‘বন্ধু’ শতদীপের করা ব্যবহারে ক্ষোভ উগড়ে দিলেন বনি

প্রসঙ্গত, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বুধবার সমাজ মাধ্যমের পাতায় বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে দেব লেখেন, ‘বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ার জন্য বিজেপিকে জানাই অভিনন্দন। আমি আন্তরিক ভাবে আশা করি, সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কথা যেন শোনা হয়, তা নিশ্চিত করবে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe