...
...
Next Story

রাখলেন না এক কানাকড়িও, ‘রঘু ডাকাত’ ইভেন্টের উপার্জিত সমস্ত অর্থ ফেডারেশনের হাতে তুলে দিলেন দেব

এই মুহূর্তে দিয়ে শুধুমাত্র টলিউডের একজন সুপরিচিত অভিনেতা নন, তিনি একজন প্রযোজকও বটে। এছাড়াও তিনি জনপ্রিয় রাজনীতিবিদ। সবমিলিয়ে দেবের জনপ্রিয়তা এখন অন্য অভিনেতাদের থেকে অনেক বেশি। তবে আরও একটি কারনে দেবের জনপ্রিয়তা একটু হলেও বেশি এবং সেটি হল মানবিকতা বোধ।

Published on: Nov 1, 2025, 21:13:22 IST
Advertisement

এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র টলিউডের একজন সুপরিচিত অভিনেতা নন, তিনি একজন প্রযোজকও বটে। এছাড়াও তিনি জনপ্রিয় রাজনীতিবিদ। সবমিলিয়ে দেবের জনপ্রিয়তা এখন অন্য অভিনেতাদের থেকে অনেক বেশি। তবে আরও একটি কারনে দেবের জনপ্রিয়তা একটু হলেও বেশি এবং সেটি হল মানবিকতা বোধ।

উপার্জিত সমস্ত অর্থ ফেডারেশনের হাতে তুলে দিলেন দেব
উপার্জিত সমস্ত অর্থ ফেডারেশনের হাতে তুলে দিলেন দেব

সাধারণ মানুষের পাশে দেব যে কীভাবে দাঁড়ান তা আগেও বারবার দেখেছেন জনগণরা। ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি হোক অথবা টলিউড ইন্ডাস্ট্রির হয়ে লড়াই সবকিছুতেই সবার আগে এগিয়ে আসতে দেখা যায় এই অভিনেতাকে। তবে এবার তিনি যা করলেন তা দেখে সত্যি মুগ্ধ হতে হয়। টলি অনলাইনের পোস্ট করা ভিডিয়ো দেখে আপ্লুত সকলে।

আরও পড়ুন: ঋত্বিক ঘটকের স্মরণে তৈরি ছবি ‘অ২’, জায়গা করে নিল কলকাতা চলচ্চিত্র উৎসবে

সম্প্রতি ফেডারেশনের তরফ থেকে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেব। মঞ্চে দাঁড়িয়েই দেব ঘোষণা করেন, ‘রঘু ডাকাত’ ইভেন্টের থেকে উপার্জন করা সব টাকা তিনি তুলে দেবেন ফেডারেশনের হাতে। অভিনেতার মুখে এই কথা শুনেই আনন্দে আপ্লুত হয়ে যান উপস্থিত সকলে।

তবে শুধু মুখের কথা নয়। নিজের হাতে ৪ লাখ ১৭৭ টাকা তুলে দিলেন ফেডারেশনের হাতে। ৪৯ টাকা প্রতি টিকিট অনুযায়ী যে অর্থ তিনি উপার্জন করেছিলেন তার সবটাই দিয়ে দিলেন ইন্ডাস্ট্রির স্বার্থে। ঠিক এই কারণেই হয়তো দেব অনেকের থেকে আলাদা।

অনুষ্ঠানে কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে দিয়ে বলেন, ‘অভিনেতা, দারুন অভিনয় করছেন। তবে আমার একটাই প্রশ্ন কুনালদাকে, তোমাদের সামনেও করছি আর কতদিন পিছনে লাগবে ক্লিয়ারলি বল।’ দেবের কথার উত্তরে হাসতে হাসতে কুনাল ঘোষ বলেন, ‘পিছনে লাগতে গেলেও একটা ভালো পিছন দরকার হয়।’

আরও পড়ুন: রানী কটকটি ছাড়া হ্যালোইন অসম্পূর্ণ! পুরনো সাজে আবার মন মাতালেন চান্দ্রেয়ী

তবে সমস্ত মনোমালিন্য পিছনে রেখে দেবকেও আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে কুণাল ঘোষ বলেন, ‘দেবকে অনেক অনেক শুভেচ্ছা। আর কোনও কারণে যে একটু টুকটাক লেগে যায়, সেটা দেব নিজেও বোঝে। আমাদের মধ্যে আগেও যেমন দাদাভাইয়ের মতো সম্পর্ক ছিল, এখনও আছে এবং থাকবে।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks