...
...
Next Story

Dev: অসুস্থ সুজিত গুহ, পাশে দাঁড়ালেন দেব, চিকিৎসার জন্য করলেন অর্থ সাহায্য

Dev: কিছু দিন আগেই খবর পাওয়া গিয়েছিল, হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ পরিচালক সুজিত গুহ। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দুদিন আগেই ফিরেছেন হাসপাতাল থেকে।

Published on: Jun 20, 2026, 18:07:55 IST
Advertisement

Dev: কিছু দিন আগেই খবর পাওয়া গিয়েছিল, হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ পরিচালক সুজিত গুহ। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দুদিন আগেই ফিরেছেন হাসপাতাল থেকে। আগের থেকে কিছুটা সুস্থ আছেন তিনি। পরিচালকের চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন, এ কথা সমাজ মাধ্যমে জানিয়েছিলেন পরিচালকের ভাগ্নে।

অসুস্থ সুজিত গুহ, পাশে দাঁড়ালেন দেব
অসুস্থ সুজিত গুহ, পাশে দাঁড়ালেন দেব

সমাজমাধ্যমে পরিচালকের সেই অসুস্থতার খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন অভিনেতা দেব। শুধু যোগাযোগ করলেন তা নয়, করলেন অর্থ সাহায্যও। এমনকি চিকিৎসা চালানোর ব্যবস্থা করে দেন তিনি।

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালকের ভাগ্নে অত্রিজিৎ মৌলিক জানান, দেবের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল। তিনি অর্থ সাহায্য পাঠিয়েছেন। এই মুহূর্তে এই অর্থ ভীষণ প্রয়োজন চিকিৎসার ক্ষেত্রে।

পরিচালকের শারীরিক উন্নতির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সোমবার বাড়ি ফিরে এসেছেন। আপাতত একটু উন্নতি হয়েছে শরীরের। তবে দিন রাতের পার্থক্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে। মাঝেমধ্যে লোকজনকে চিনতে পারছেন আবার কখনও ভুলে যাচ্ছেন। চলাফেরা করতেও অসুবিধা হচ্ছে। কারও সাহায্য নিয়ে তবেই চলতে পারছেন তিনি।’

আরও পড়ুন: 'পছন্দ বদলালেই সব বদলাবে...', ‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ‘অমর সঙ্গী’, ‘অমর প্রেম’, ‘দাদামণি’, ‘মন মানে না’ সহ একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন সুজিতবাবু। ‘অমর সঙ্গী’ সিনেমার সেই বিখ্যাত গান আজও মানুষের মুখে মুখে ঘোরে। দুর্গাপুজো মানেই ‘চিরদিনই তুমি যে আমার গান’ শুনতে পাওয়া।

কিন্তু যে মানুষটার হাত ধরে দর্শকরা পেয়েছিলেন একের পর এক কালজয়ী ছবি, সেই সুজিত গুহ বহুদিন ধরে ছিলেন কর্মহীন। ভীষণভাবে কাজ করতে চাইছেন তিনি, কিন্তু কাজ না থাকার যন্ত্রণা তাঁকে কুরে কুরে খেত। চিকিৎসকদের মতে, খুব সম্ভবত মানসিক চাপ থেকেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks