...
...
Next Story

দেবের বাড়ির গনেশ পুজোয় মিলে গেল সব রঙ, আমন্ত্রিতদের তালিকায় সুকান্ত- কুণাল

গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে গতকাল দেখতে পাওয়া গিয়েছে গণেশ পুজোর আনন্দে মেতে থাকতে। এই বছর গণেশ পুজো দুইদিন উদযাপিত হয়েছে, ফলে আনন্দ হয়েছে দ্বিগুণ। অন্যদের মতো বাড়িতে গণেশ পুজোর আয়োজন করতে দেখা দিয়েছে দেবকে।

Published on: Sep 15, 2026, 21:41:41 IST
Advertisement

গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে গতকাল দেখতে পাওয়া গিয়েছে গণেশ পুজোর আনন্দে মেতে থাকতে। এই বছর গণেশ পুজো দুইদিন উদযাপিত হয়েছে, ফলে আনন্দ হয়েছে দ্বিগুণ। অন্যদের মতো বাড়িতে গণেশ পুজোর আয়োজন করতে দেখা দিয়েছে দেবকে। বাড়ির সদস্য এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে মিলে গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠতে দেখা গিয়েছে অভিনেতাকে।

আমন্ত্রিতদের তালিকায় সুকান্ত- কুণাল
আমন্ত্রিতদের তালিকায় সুকান্ত- কুণাল

তবে দেবের বাড়ির পুজোর অন্দরমহলের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে, একদিকে যেমন কুনাল ঘোষ এসেছেন দেবের আমন্ত্রণে তেমন সুকান্ত মজুমদারকেও দেখা গিয়েছে আমন্ত্রণ রক্ষা করতে। আজ ১৫ অক্টোবর সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় দেবের সঙ্গে তোলা বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, আজ কলকাতার বিশিষ্ট অভিনেতা তথা সংসদ দেবের বাসভবনে গণপতি আরাধনায় উপস্থিত ছিলাম।

আরও পড়ুন: অনস্ক্রিন বউ নন্দিনী নয়, বিগ বসের ঘরে এই প্রতিযোগীকে সমর্থন সোমরাজের

একটি বিশেষ দলের রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও দেব যেহেতু প্রত্যেক দলের প্রত্যেক মানুষের সঙ্গে খুব খোলামেলা ভাবে মিশেছেন তাই দেবের বিরুদ্ধে কখনও কোনও কটুক্তি করতে শোনা যায়নি কাউকে। এমনকি কিছুদিন আগেও দেবের দাদাগিরির মঞ্চ আলো করে এসেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেখানেও সকলে একবাক্যে স্বীকার করেন, তৃণমূল সংসদ হওয়া সত্ত্বেও দেব যেভাবে প্রত্যেক দলের মানুষকে সম্মান দেন, সেটাই রাজনীতির অন্যতম আদর্শ হওয়া উচিত।

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মেতে উঠেছে গোটা টলিউড, নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত

একদিকে তিনি যেমন মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায় সকলের সঙ্গেই অভিনয় করেছেন যারা ভিন্ন রাজনৈতিক দলের মতবাদে বিশ্বাসী তেমন অন্যদিকে অনির্বাণের মতো ব্যান হয়ে যাওয়া অভিনেতাদের সঙ্গে তিনি কাজ করেছেন, ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তাঁদের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks